নির্বাচিত হাদীস (১ম খণ্ড)
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

৩৩। আবু হুরাইরাহ [4%] থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ [3%] যখন হাঁচি দিতেন, মুখের উপর নিজের হাত বা কাপড় রাখতেন এবং হাঁচির আওয়াজ নিচু বা নিশ্নগামী করতেন । [ সুনান আবু দাউদ,হাদীস নং: ৫০২৯] হাদীসটি হাসান ও সহীহ * ৩৩ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় ৬ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * ৩৩ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। ইসলাম ধর্মে হাচি দেওয়ার আদব-কায়দা হচ্ছে যে, বাম হাত দিয়ে অথবা পাগড়ী, গামছা, রুমাল ইত্যদির দ্বারা নস্তার সাথে মুখ ঢেকে নেওয়া উচিৎ; যেন পার্শের কোন লোকের দিকে থুথু ইত্যাদি ছিটে না পড়ে যায় । ২। হাচি দেওয়ার সময় অন্যান্য লোকের খেয়াল রাখা প্রয়োজন এবং সাধারণ সুস্থতার ও পরিস্কার পরিছন্ন পরিবেশের সংরক্ষণ করা উচিৎ । এবং তা প্রতিটি স্থানে যেমন: বাড়ি, অফিস, মসজিদ,মজলিস ইত্যাদি সকল জায়গায়; সুতরাং কোন ব্যক্তির জন্য কোন ব্যক্তিকে বিরক্তিকর আওয়াজের দ্বারা এবং ঘৃণিত দূষিত, জীবাণু যুক্ত রোগ বহণকারী, নাকের অথবা মুখের পানি দ্বারা, কষ্ট দেওয়া জায়েয নয় । 60

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।