৩১] আব্দুল্লাহ ইবনে ওমার [4] থেকে বর্ণিত । রাসুলুল্লাহ [%] বলেছেন:“ তোমাদের কেউ খাদ্য গ্রহণ করলে, সে যেন তার ডান হাতে খায় এবং যখন পান করবে সে যেন তার ডান হাতে পান করে। কেননা শয়তান তার বাম হাতে খায় ও পান করে” । [ সহীহ মুসলিম, হাদীস নং:-১০৫- (২০২০) * ৩১ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় ১ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * ৩১ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। ডান হাতে পানাহার করার আদেশ প্রদান করা হয়েছে; তাই ডান হাতেই পানাহার করা ওয়াজিব । ২। পানাহারে শয়তানের অনুকরণ হতে সতকীকরণ । ৩। বাম হাতে পানাহার করা পরিত্যাগ করার জন্য উৎসাহ প্রদান করা; কেননা ডান হাত হচ্ছে সম্মানিত কাজের জন্য, আর বাম হাত হচ্ছে ঘৃনিত বস্তু ও নাপাক বস্তু দূর করার কাজের জন্য । 57
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।