হাদীসটি অনুরূপ সহীহ বুখারীতেও উল্লেখ আছে, হাদীস নং: ৬৬৬৯ | * ২৭ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় ৬ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * ২৭ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। ইসলাম ধর্ম হচ্ছে রহমতের ধর্ম; তাই মুসলিম ব্যক্তির দ্বারা ভুলবশত যে সমস্ত কাজ ঘটে থাকে, তা থেকে আল্লাহ জটিলতা দূর করে দিয়েছেন। সুতরাং কোন রোযাদার ব্যক্তি ভুলে গিয়ে পানাহার করলে, তার রোযার কোন ক্ষতি হবে না এবং তাতে কোন প্রকার কাজা বা কাফ্ফারার প্রয়োজন নেই । ২। সাধ্যানুযায়ী রোযাদার ব্যক্তি নিজের রোযা রক্ষা করার জন্য সতর্ক থাকা এবং রোযা হতে কোন সময় গাফিল না হওয়া অপরিহার্য । ৩। মানব জাতির জন্য ইসলাম ধর্মে রয়েছে উদারতা ও উপযোগিতা, ভুল ভ্রান্তি পাকড়াও না করার ব্যাপারে, যদি তা অবহেলার কারণে না ঘটে থাকে। 52
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।