নির্বাচিত হাদীস (১ম খণ্ড)
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

২৫। আবু মুসা আল আশআরী [4%] হতে বর্ণিত । তিনি নবী করীম [| থেকে বর্ণনা করেন। নবী করীম [8] বলেছেন:“মহান আল্লাহ রাত্রে স্বীয় ক্ষমার হাত সম্প্রসারিত করেন, যেন দিনের বেলায় অন্যায়কারীরা তাওবা করে। যাতে রাত্রের অন্যায়কারীরা তাওবা করে। সূর্য পশ্চিমাকাশে উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন করতেই থাকবেন ” ৷ [ সহীহ মুসলিম, হাদীস নং: ৩১- (২৭৫৯)|] * ২৫ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবু মুসা আব্দুল্লাহ বিন কাইস বিন সোলাইম আল আশয়ারী আল ইয়ামানী মক্কায় উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। অত:পর আবার ইয়ামানে ফিরে গিয়ে ইথিওপিয়া অভিমুখে যাত্রা করেন। খাইবার বিজয়ের পর তিনি আবার মদীনায় আসেন এবং বিভিন্ন যুদ্ধে অংশ গ্রহণ করেন। সাহাবীগণের মধ্যে সকলের চেয়ে অতি সুন্দর কন্ঠে কুরআন তেলাওয়াত করতে পারতেন। এবং তিনি ইবাদতের ক্ষেত্রে, জ্ঞান ও পান্ডিত্যে এবং পরহেজগারীতায় প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি কৃফা শহরে অথবা মদীনায় সন ৪৪ হিজরীতে মৃত্যু বরণ করেন (&)। 48

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।