আরও তিন দিনের ছোট গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি কাকর স্পর্শ করল, সে অবান্তর কাজ করল” ৷ [ সহীহ মুসলিম, হাদীস নং ২৭- (৮৫৭)|] * ২৩ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়, ৬ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * ২৩ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। জুমআর নামাযের জন্য পূর্ণভাবে ওযু করা, খুৎবা-বক্তৃতা বোঝার চেষ্টা করা, বিনয় নম্রতা ও একাগ্রতার সহিত ইবাদতের জন্য উপস্থিত হয়ে, চুপ থেকে মনোযোগ সহকারে খুৎবা শ্রবণ করার প্রতি উৎসাহ প্রদান করা । ২। জুমআর নামাযের মর্যাদা বর্ণনা করা এবং তা সমস্ত ছোট গুণাহকে দূরীভূত করে। ৩। খুৎবা চলাকালীন সময় অযথা কাজ করা, ও অসার কথা বলা এবং যে সব বিষয় মন ও আত্মাকে ব্যাস্ত করে রাখে, তা হতে নিষেধ করা । উদাহরণস্বরূপ: কংকর স্পর্শ করা, কিংবা নাক, কাপড়, দাড়ি এবং কার্পেট ইত্যাদি কাজে রত হওয়া নিষেধ । 45
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।