* ২২ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবু কাতাদাহ্ বিন রিবৃয়ী আল আনসারী একজন মহা গৌরবময় সাহাবী । তিনি ইসলামের বড় বড় যুদ্ধ ও অভিযানে অংশ গ্রহণ করেন এবং নবী [ু! এর রক্ষণাবেক্ষণের জন্য নিজে পাহারা দিতেন ও তত্নবাবধান করতেন । ওমার [4] তাকে পারস্যের যুদ্ধে সেনাপতি নিযুক্ত করে প্রেরণ করেছিলেন। তিনি সেই দেশের বাদশাহকে নিজ হাতে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। তার মৃত্যুর স্থান ও তারিখের বিষয়ে মতানৈক্য রয়েছে। বলা হয়েছে যে, তিনি সন ৩৮ হিজরীতে কুফা শহরে মৃত্যুবরণ করেন এবং আলী [4] তীর জানাযার নামাজ পড়ান । আবার একথাও বলা হয়েছে যে, তিনি মদীনায় সন ৫৪ হিজরীতে মৃত্যু বরণ করেন। এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। * ২২ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। মসজিদে প্রবেশের আদব-কায়দার অন্তর্ভুক্ত হচ্ছে যে, মুলিম ব্যক্তির উচিৎ, সে যেন মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দুই রাকআত নামাজ পড়ে, যদিও জুমআর দিন হয় এবং জুমআর খুতবা চলতে থাকে। 43
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।