তিনি অমুসলিম মুশরিক বাহিনীর সাথে [ কোন এক কারণে] ছিলেন। অত:পর তিনি মক্কায় ফিরে যান এবং ইসলাম কবুল করে তা গোপনে রাখেন । মক্কা বিজয়ের কিছু দিন পূর্বে তিনি হিজরত করে মদীনায় গমন করেন। তিনি সন ৩২ হিজরীতে রামাযান মাসে মৃত্যু বরণ করেন []। এ বিষয়ে অন্য উক্তির উল্লেখ রয়েছে। মদীনার আল বাকী নামক বিখ্যাত কবরস্থানে তাকে দাফন করা হয় । * ১৮ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। প্রভু হিসেবে মহান আল্লাহর প্রতি, ধর্ম হিসেবে ইসলামের প্রতি এবং রাসূল হিসেবে মুহাম্মদ [$$] এর প্রতি সন্তুষ্ট হওয়ার প্রতি উত্সাহ প্রদান করা । ২। অন্তরে যখন ঈমানের স্বাদ ও মিষ্টতা প্রবেশ করবে, তখন ইসলামের শিক্ষা অনুযায়ী আমল করা সহজ হয়ে যাবে। ৩। ঈমানের মিষ্টতা পাওয়া যাবে শুধু ( আল্লাহ ও তদীয় রাসূলের) আনুগত্যে এবং আনুগত্যের আগ্রহে, আনন্দ উপলদ্ধি করার মাধ্যমে । 36
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।