* ১৩ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: হোজাইফা বিন আল ইয়ামান বিন হোসাইল আল আব্সী একজন সম্রান্ত ও সাহসী সাহাবী ছিলেন। তিনি অনেক দেশ বিজয়ের যুদ্ধে অংশ গ্রহণ করেন। রাসুলুল্লাহ [%%] এর গোপন কথার তিনি সংরক্ষণকারী সাহাবী । এ কারণে তাকে সাহিবু সির্রি রাসূলিল্লাহ বলা হয়। হাদীস গ্রস্থে তীর ২৫৫ টি হাদীস বর্ণিত হয়েছে। খন্দকের যুদ্ধে এবং খন্দকের যুদ্ধের পর যে সমস্ত যুদ্ধ সংঘটিত হয়েছে, সব যুদ্ধেই তিনি অংশ গ্রহণ করেছেন । রাসূলুল্লাহ [%%] এর কাছে তার বিরাট মর্যাদা ও উচ্চ স্থান ছিল। তিনি ইরাকে সন ৩৬ হিজরীতে মৃত্যু বরণ করেন। * ১৩ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। চুগলি করা হচ্ছে একটি বদভ্যাস,এটি মানুষের মধ্যে শত্রুতা ও ঘূৰ্ণা ছড়ায় । ২। সমাজে চুগলির অমঙ্গল [অনিষ্ট] ব্যাপক; এটি সমাজকে উদ্বেগ ও অশান্তিতে [ অস্থিরতায়] ডুবিয়ে রাখে । 29
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।