করেন। এবং আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত তিনি তীর খেদমতে রত ছিলেন। অত:পর দামেশকে চলে যান, সেখান থেকে বসরায় গমন করেন। তিনি অনেক হাদীস বর্ণনা করেন, তার বর্ণিত হাদীসের সংখ্যা ২২৮৫ টি । তিনি বসরা শহরে একশত বা তার অধিক বয়স প্রাপ্ত হয়ে সন ৯৩ হিজরীতে মৃত্যু বরণ করেন। * ১১ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই সমস্ত পাপে লিপ্ত হওয়া থেকে কঠোর ভাবে সতকীক্রণ; যেহেতু এগুলো হচ্ছে মহাপাপ । ২। এই সমস্ত বস্তগুলি মহা পাপের মধ্যে গণ্য করা হয়; কেননা এই সব পাপের কারণে আকীদাহ, শরীয়ত, চরিত্র এবং সামাজিকতার বড় ধ্বংসাতৃক ক্ষতি সাধন হয়ে থাকে । ৩। মহা পাপ [কবিরাহ গুনাহ] মানুষের যোগাযোগ তার, মহান পবিত্ৰ প্রভু [ আল্লাহর] সাথে, তার পরিবার পরিজনের সাথে এবং তার সমাজের সাথে নষ্ট করে দেয়; তাই সে যদি আন্তরিক তাওবা না করে, তাহলে সে দুনিয়া ও পরকালে কষ্টের জীবন ভোগ করবে। 26
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।