২। যে ব্যক্তি নিজের হলফ বা শপথ ভঙ্গ করবে, তার উপর কাফ্ফারাহ প্রদান করা জরুরী । আর কসমের কাফ্ফারাহ যেভাবে মহান আল্লাহ বর্ণনা করেছেন তা হচ্ছে নিম্নরূপ: “আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের নিরর্থক হলফের জন্য, কিন্তু যে সব হলফ তোমরা দৃঢ়ভাবে করবে সেই সব হলফের জন্য তিনি তোমাদেরকে পাকড়াও করবেন । সুতরাং এর কাফ্ফারাহ হচ্ছে দশজন অসহায় সিকীনকে মধ্যম ধরণের খাদ্য প্রদান করা, যে খাদ্য তোমরা তোমাদের নিজ পরিবারের লোকদের দিয়ে থাক, অথবা তাদের পরিধেয় বস্ত্র দান করা । কিংবা একটি দাস মুক্ত করা। এবং যে ব্যক্তি এগুলো সম্পাদন করার সামর্থ্য রাখে না তার জন্য তিন দিন রোযা রাখা । তোমরা হলফ করলে হলফ রক্ষা করতে থাক। এ ভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর বিধানসমূহ বর্ণনা করে দিচ্ছেন; যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে সক্ষম হও” । (সূরাহ আল মায়েদাহ, আয়াত নং ৯৮) ৩। অধিক হলফ না করা; যাতে প্রসস্ত বস্তু সংকীর্ণ না হয়ে পড়ে । 24
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।