নির্বাচিত হাদীস (১ম খণ্ড)
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

৮। আবু হুরায়রাহ [|] থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসুলুল্লাহ [%] বলেছেন: “আল্লাহ তা'য়ালা বলেন, আমি শরীকদের অংশীদারিত্ব হতে মুক্ত। যে ব্যক্তি এমন কোন আমল করে, যাতে সে আমার সাথে অন্যকে শরীক করে, আমি তাকে ও তার শির্ককে বর্জন করি ” । [সহীহ মুসলিম, হাদীস নং:৪৬ -(২৯৮৫)| * ৮ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়, ৬ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * ৮ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। আল্লাহর সাথে সমস্ত প্রকার শিরক এবং শিরকের সকল পদ্ধতি ও পন্থা হতে সতর্কতা অবলম্বন করার অপরিহার্যতা। ২। আল্লাহর সাথে শিরক করা, আমল ও তার সওয়াব নিস্ফল করে দেয়। কেননা যে আমলে আল্লাহর সাথে অন্যকে অংশীদার স্থাপন করা হয়, সে আমল আল্লাহ গ্রহণ করেন না। ৩। আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করলে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। 20

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।