আল্লাহর রাসূল যেখানে অবস্থান করতেন তিনিও সেখানে থাকতেন । আবু হুরাইরাহ [-&] হাদীসের জ্ঞান লাভ করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে অসাধারণ চেষ্টা চালিয়েছিলেন। এই কারণে তিনি নবী [$$] এর কাছ থেকে প্রচুর জ্ঞান অর্জন করে, সাহাবীগণের মধ্যে সবচাইতে বেশি হাদীস বর্ণনাকারী সাহাবীর, উপাধি লাভ করেছেন । তার বর্ণিত হাদীসের সংখ্যা হলো ৫৩৭৪ টি। সন ৫৭ হিজরীতে তিনি মৃত্যু বরণ করেন এবং মদীনার প্রসিদ্ধ কবরস্থান আল বাকীতে তাকে দাফন করা হয়। * ৬ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। টাখনুর নিচে কাপড় পড়া নিষেধ, এবং এ বিধান শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয় । ২। পরিধেয় বস্ত্রে ইসলামের আদাব-কায়দা আকড়ে ধরার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। ৩। টাখনুর নিচে পোশাক পরিধান করা থেকে সতর্কতার অপরিহার্যতা। কেননা এই কাজ জাহান্নামে নিয়ে যাওয়ার একটি কারণ । 17
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।