বর্ণিত হাদীসের সংখ্যা হলো ১৬৬০ টি। আল্লাহর রাসূলের মৃত্যুর সময় তার বয়স ছিল ১৩ বছর আলী বিন আবী তালেব [&] তাকে বসরা শহরের আমীর নিযুক্ত করেছিলেন। তিনি সন ৬চ৮' হিজরীতে তায়েফ শহরে ৭০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। * 8 নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। পানাহারের সময় স্বাস্থ্য সম্মত পদ্ধতি মেনে চলার প্রতি উত্সাহ প্রদান করা হয়েছে। ২। খাদ্যবস্তু ও পানীয় দ্রব্যে ফু দেওয়া এবং শাস ত্যাগ করা নিষেধ । শরীর ও স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণের প্রতি যত্নশীল হওয়া উচিৎ । ৩। পানাহারের সময় অন্যান্য লোকের মনোভাবের প্রতি লক্ষ্য রাখা এবং যে বিষয়ে ও কাজে তাদের অরুচি ও ঘৃণার কারণ হতে পারে, সে বিষয় ও কাজ থেকে নিজেকে বিরত রাখা দরকার । 14
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।