নির্বাচিত হাদীস (১ম খণ্ড)
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

শামদেশে ইয়ারমূকের যুদ্ধেও তিনি অংশ গ্রহণ করেছিলেন। ওমার [|] তাকে ইসলাম ধর্মের শিক্ষা প্রদানের জন্য কুফা শহরে প্রেরণ করেছিলেন। ওসমান বিন আফ্ফান [|] তাকে সেখানে আমীর নিযুক্ত করেছিলেন। ওসমান বিন আফ্ফান তাঁকে আবার মদীনায় আসতে নির্দেশ প্রদান করেন। তিনি মদীনায় সন ৩২ হিজরীতে ৬০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। এবং মদীনার বিখ্যাত আলবাকী কবরস্থানে তাকে দাফন করা হয়। * ৩ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। গালি-গালাজ হতে কঠোর ভাবে সতকীকরণ। আর গালি- গালাজ হচ্ছে: কোন মানুষকে নিন্দিত করার জন্য যে কোন ভাবে তার বদনাম করা । ২। লড়াই করা হতেও কঠোর ভাবে সতকীকরণ । কেননা এর দ্বারা মানুষের প্রাণ হানি হয়। হাদীসে গালি-গালাজের কথা আগে উল্লেখ করা হয়েছে; তার কারণ হচ্ছে যে, সাভাবিক ভাবে লড়াই সৃষ্টি হওয়ার পূর্বে গালি-গালাজ শুরু হয়ে থাকে। 12

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।