নির্বাচিত হাদীস (১ম খণ্ড)
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

৫৭৩ টি । আবু বাক্র [মৃত্যুকালে সন ১৩ হিজরীতে তাকে খলিফা হিসেবে নিযুক্ত করেন। ওমার [] সর্বপ্রথম সরকারী বিবরণী নথিভুক্ত করেন। এবং তিনি হিজরী তারিখ চালু ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আবু লুলুয়াহ মাজুসীর হাতে ফজরের নামাযে সন ২৩ হিজরীতে [যুলহিজ্জাহ মাসে] তিনি শাহাদত বরণ করেন। আবু বাক্র [4] এর পাশে, রাসূলুল্লাহ [3] এর সঙ্গে আয়েশা [|] এর ঘরে তাকে দাফন করা হয়। তার খেলাফত সাড়ে দশ বছর ছিল । * ২ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। সমস্ত আমলে পরিশুদ্ধ নিয়তের প্রয়োজন রয়েছে; সেই নিয়ত অনুযায়ী সওয়াব বা পুণ্য নির্ধারিত হবে। ২। নিয়তের স্থান হচ্ছে অন্তর, এই নিয়তের মৌখিক উজচ্চারণ করা শরিয়ত সম্মত নয় । ৩। সমস্ত আমল গ্রহণযোগ্য হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর প্রতি মানুষের একনিষ্ঠতা; কেননা আল্লাহ একনিষ্ঠতা ছাড়া ও নবী [&] এর নিয়ম পদ্ধতি ব্যতিরেকে, সম্পাদিত কোন আমল কবুল করেন না । 10

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।