৯৫ আর সাহাবীগণ সফরে যখন পানি পেতেন না, তখন তাদের কাছে তেলসহ অন্যান্য তরল পদার্থ থাকতো, কিন্তু তাদের কারো সম্পর্কেও এটি বর্ণিত হয়নি যে, তারা পানি ছাড়া অন্য কোন তরল পদার্থ দিয়ে ওযু করেছেন । আর পানির সাথে অন্য তরল পদার্থকে কিয়াস করা সঠিক নয়। কেননা পানিতে যেমন কমনীয়তা রয়েছে, তেমনই এটি এক অংশ আরেক অংশের সাথে মিশে না। কিন্তু পানি ছাড়া অন্য তরল পদার্থ এমন নয় |৮৫; তাদের দলীলসমূহ যঈফ, সেগুলো দিয়ে দলীল কায়েম হবে না।৮৬] ৩৬পপ্য ৮ ওখ। এ দ্বিতীয় অধ্যায়: অপবিত্রতা ৩৬] ৪৬৩ তি 59৭ | প্রথম পরিচ্ছেদ: অপবিভ্রতার বিধিবিধান ৬৮ হলো ২.4 শব্দের বহুবচন । সেটি হলো, সুস্থ বিবেকসম্মত মানুষ যেসকল জিনিসকে নোংরা মনে করার কারণে সেগুলো থেকে নিজেকে দূরে রাখে এবং সেগুলো কাপড়ে লাগলে কাপড় ধৌত করে । যেমন প্রস্রাব, পায়খানা |৮৭ “আসল হলো পবিত্র হওয়া এই বিষয়টি পবিত্র শরীআতের “কুল্লিয়্যাত (সামগ্রিক) এবং জুযইয়্যাত (শাখাগত)-তে" সুপরিচিত। আর এতে কোন সন্দেহ নেই যে, কোন কিছু অপবিত্র হওয়ার হুকুম দেয়া হলো, শরীআতের কোন বিধানে বান্দার ওপর দায়িত্ব অর্পণ করা । কিন্ত আসল হলো, এমন দায়িত্ব থেকে মুক্ত হওয়া । সুতরাং যতক্ষণ কোন কিছু অপবিত্র হওয়া প্রমাণকারী কোন দলীল বর্ণিত না হবে, ততক্ষণ শুধু বাতিল মতের ওপর ভিত্তি করে অথবা দলীল দিতে ভুল করে কোন বান্দার জন্য সেটি অপবিত্র হওয়ার হুকুম দেয়া ঠিক হবে না ।৮৮। [৮৫] আল মাজমু শারহুল মুহাযযাব, ১/৯৩। [৮৬] দেখুন, ইরশাদুল উম্মাহ ইলা ফিকহিল কিতাবি ওয়াস সুন্নাহ, পবিত্রতা অধ্যায় । [৮৭] রওদাতুন নাদিয়্যাহ শারহু দুরারিল বাহিয়্যাহ, ১/৬৯। [৮৮] রওদাতুন নাদিয়্যাহ শারহু দুরারিল বাহিয়্যাহ, ১/৮৫।
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।