ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক স্ত্রী বড় একটি পাত্র থেকে পানি তুলে গোসল করেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট পানি দ্বারা ওযু অথবা গোসল করতে আসলেন স্ত্রী বললেন, হে আল্লাহর রসূল! আমি তো অপবিত্র ছিলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি অপবিত্র হয় না। এই হাদীসটি সহীহ ।1৮১. পক্ষান্তরে হাকাম ইবনু আমর আল গিফারী (রা) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলার পবিত্রতা অর্জনের পরে অবশিষ্ট পানি দিয়ে কোন পুরুষকে ওযু করতে নিষেধ করেছেন । এই হাদীসটি সহীহ |1৮২] কিন্তু এখানে নিষেধাজ্ঞা দিয়ে মাকরূহে তানযিহী উদ্দেশ্য । কেননা অনেক হাদীসে এটি জায়েয বলা হয়েছে। সেখানে মধ্যে আছে, ইবনু আব্বাস (রা) এর হাদীস, যেটি একটু আগেই বর্ণনা করা হলো ।[৮৩] মাসআলা-৮: পানি ছাড়া অথবা পানি পাওয়া না গেলে মাটি ছাড়া অন্য কিছু দিয়ে অপবিব্রতা থেকে পবিত্রতা অর্জন করা সঠিক হবে না। এগুলো ছাড়া (পানি ও মাটি ছাড়া) পবিত্রতা অর্জনে অন্য কোন তরল পদার্থ যেমন নাবীযসহ অন্য কিছু কোন কাজে আসবে না। কেননা আল্লাহ তাআলা সুরা আল মায়িদাতে বলেন, যদি তোমরা পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মূমি করো (সূরা আর মায়িদা ৫:৬)। এখানে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, পানি না পাওয়া গেলে মাটির ব্যবহারের দিকে যেতে হবে । আবার আবূ যার (রো) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 45784250550 555190 ৩৪৮০৯ গএা আক্র 2 809 9৭1 5১45 4261 3৯০0 ৫ % ১৩৬ পবিত্র মাটি মুসলিমদের জন্য পবিভ্রতাকারী, যদিও সে দশ বছর ধরে পানি না পায়। যখন সে পানি পাবে তখন নিজের শরীরে যেন পানি পৌঁছায় (গোসল করে)। এটাই (তার জন্য) উত্তম । এই হাদীসটি হাসান |] [৮১] আবু দাউদ, হা/৬৮, তিরমিযী, হা/৬৫, নাসাঈ, হা/৩২৫। [৮২] আবূ দাউদ, হা/৮২, তিরমিযী, হা/৬৪, ইবনে মাজাহ, হা/৩৭৩। [৮৩] ফাতহুর বারী, ১/৩০০, আল মাজমু, ২/১৯১। [৮৪] আবু দাউদ, হা/৩৩২, তিরমিযী, হা/১২৪।

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।