ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ আমাকে খবর দাও । আমরা শেষ করার পর তাকে জানালাম । তখন তিনি তাঁর চাদরখানি আমাদেরকে দিয়ে বললেন, এটি তার শরীরের সঙ্গে জড়িয়ে দাও ॥[৫৭] উম্মু হানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এ সাও ০ 38020158855 23 5৬০ ৫০৬৩ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইমূনাহ একই পাত্রের পানি দিয়ে গোসল করেন, যাতে আটার দাগ লেগেছিল । এই হাদীসটি হাসান ৮ এই দুই হাদীসে পানির সাথে কর্পূর এবং পানির সাথে আটার মিশ্রণ থাকার কথা বর্ণিত হয়েছে। তবে সেই পানিতে কপূর ও আটা এতো পরিমাণে ছিল না যাতে পানির সাধারণ নামই পরিবর্তন হয়ে যায় । আর এই কারণেই সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা বৈধ |»! চতুর্থত: যেই পানির সাথে কোন অপবিভ্রতা মিশ্রিত হয়েছে সেই পানির বিধান। ১. কম পানি এবং বেশি পানি, যখন তাতে কোন অপবিভ্রতা পড়ে তার স্বাদ বা রং বা গন্ধ পরিবর্তন হয়ে যাবে, তখন সেই পানি অপবিভ্র হয়ে যাবে । আর তখন সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এই বিষয়ে ইজমা হওয়ার দলীল: ইবনে মুনযির রেহি) বলেন, এই বিষয়ে ইজমা রয়েছে যে, কম পানি বা বেশি পানিতে কোন অপবিত্র পড়ে যদি সেই পানির স্বাদ বা রং বা গন্ধ পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই পানির এমন অবস্থা যতক্ষণ থাকবে, ততক্ষণ সেটি অপবিত্র বলে গণ্য হবে ।৬৭ ইবনু রুশদ (রহি) বলেন, এই বিষয়ে সকলেই একমত যে, কোন পানিতে কোন অপবিত্র পড়ে যদি সেই পানির স্বাদ বা রং বা গন্ধ পরিবর্তন হয়ে যায় অথবা পানির এক বা একাধিক গুণ পরিবর্তন হয়ে যায়, তাহলে এমন পানি দিয়ে ওযু করা এবং পবিত্রতা অর্জন করা জায়েয নয় |৬১ ২. কম পানি বা বেশি পানি, যখন তাতে কোন অপবিভ্রতা পড়ে, কিন্তু তার রং বা স্বাদ বা গন্ধ যদি পরিবর্তন না হয়, তাহলে সেই পানি নিজেও পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারবে। এর পক্ষে নিম্ন বর্ণিত হাদীসগ্ডলো বিদ্যমান । [৫৭] সহীহ বুখারী, হা/১২৫৩, সহীহ মুসলিম, হা/৯৩৯। [৫৮] নাসাঈ, হা/২৪০, ইবনে মাজাহ, হা/৩৭৮। [৫৯] বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুকতাসিদ, ১/৮৭-৮৯। [৬০] আল ইজমা, ৩৩ পৃ, আল মাজমু, ১/১১০, আল মুগনী, ১/৫৩। [৬১] বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুকতাসিদ, ১/৭২।

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।