৮৪ তিনি বললেন, হাঁটু পযন্ত। ইমাম আবূ দাউদ রেহি) বলেন, আমি এর পরিমাণ নির্ধরিণ করার জন্য আমার চাদর এর উপর বিছিয়ে দিয়ে পরিমাপ করি যে, এর প্রস্থ হচ্ছে ছয় হাত। ইমাম আবু দাউদ (রেহি) আরো বলেন, যে বাগানে বুযা'আহ কৃপটি অবস্থিত, তার প্রবেশ দ্বার যিনি খুলে দিয়েছিলেন আমি তাকে জিজ্ঞেস করি, কৃপটির আগের আকৃতির কোন পরিবর্তন হয়েছে কিনা? জবাবে তিনি বললেন, না । আর আমি কূপের পানির রং (দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকার কারণে) পরিবর্তিত দেখেছি | ৫. কোন পানি দীর্ঘসময় অবস্থান বা থাকার কারণে বা তার সাথে কোন কিছু মিশ্রিত হওয়ার কারণে যেমন শেওলা, গাছের পাতা এবং যেগ্তলো অধিকাংশক্ষেত্রে পানি থেকে আলাদা হয় না সেগুলো মিশ্রিত হওয়ার কারণে পরিবর্তন হওয়া পানি । কেননা আলেমগণের এঁক্যমতে, এই পানি তার সাধারণ পানি নাম হারায় না। আর এই বিষয়ে আসল হলো, কোন শর্ত করা ছাড়াই যেই পানিতে তার সাধারণ পানি নাম প্রযোজ্য হয়, সেটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে । কেননা আল্লাহ তাআলা সূরা আল মায়িদাতে বলেন, যদি পানি না পাও তাহলে তায়াম্মুমি করো (সুরা আল মায়িদা ৫:৬)। ইবনু কুদামা রেহি) বলেন, ৯৩ ঠ॥ হলো যেই পানি কোন স্থানে অনেকদিন থাকার কারণে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তাকে পরিবর্তন করে এমন কোন কিছুই তার সাথে মিশ্রিত হয়নি । অধিকাংশ আলেমের মতে, এমন পরিবর্তিত পানি তার সাধারণ অবস্থাতেই বিদ্যমান থাকবে 18৫1 ইবনে মুনযির (রহি) বলেছেন, আমরা যেসব আলেমগণের থেকে ইলম সংরক্ষণ করেছি, তারা সকলেই একমত যে, কোন অপবিত্র বন্ত পড়া ছাড়াই এমনিতে পরিবর্তিত পানি দিয়ে ওযু করা জায়েয । তবে শুধু ইবনু সীরীন (রহি) এর ভিন্ন মত দিয়েছেন। তিনি এমন পানি দিয়ে ওযু করাকে অপছন্দ করেছেন । তবে অধিকাংশ আলেমের মতটিই বেশি অগ্রগণ্য ৪৬ ইবনু রুশদ (রহি) বলেন, অনুরূপভাবে আলেমগণের মাঝে ইজমা রয়েছে যে, সাধারণভাবে অধিকাংশ ক্ষেত্রে যেগুলো পানি থেকে আলাদা হয় না সেগুলোর মাধ্যমে পানি পরিবর্তিত হওয়ায় সেই পানি তার পবিত্রতা ও অন্যকে পবিত্র করার বৈশিষ্ট্য হারায় না। তবে এই বিষয়ে শুধু ইবনু সীরীন (রহি) এর ভিন্ন মত রয়েছে ।$৭! [88] আবু দাউদ, হা/৬৭, ১/১৮। [8৫] আল মুগনী, ১/৪২। [৪৬] আল ইজমা, ৩৩ পৃ. | [৪৭] বিদায়াতুল মুজতাহিদ, ১/৭২।
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।