ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৭৩ মাযহাবের ফিকহের কিতাব, তুলনামূলক বিভিন্ন মাযহাবের ফিকহের কিতাব, বিশেষ করে যেগ্তলোতে দলীল উল্লেখ করা, বিপরীত পক্ষের মত নিয়ে আলোচনা করা ও তার রদ্দ করার দিকে মনোযোগ দেয়া হয়েছে। ২. কুরআন সুন্নাহর কোন একটি মতকে প্রাধান্য দেয়া, যেই মতের পক্ষে দলীল শক্তিশালী ও যার দলীলগুলো স্পষ্ট সেটিকে প্রাধান্য দেয়া। আর এটি শুধু এমনিতেই সাজিয়ে বলা নয়, বরং এটি হলো যেখানেই দলীল পেয়েছি, সেই দলীলেরই অনুসরণ করা এবং স্পষ্ট হকের সামনে নত হওয়া । ৩. হাদীসগ্ুলোর তাখরীজ করা এবং প্রত্যেকটি হাদীস সহীহ নাকি যঈফ তা বর্ণনা করা। আর আমি দলীল হিসেবে শুধু সহীহ অথবা হাসান হাদীসের ওপরই নির্ভর করেছি। আর যঈফ হাদীসকে আমি গ্রহণ করিনি, সেই অনুযায়ী আমলও করিনি এমনকি আমলের ফযীলত সম্পকতি যঈফ হাদীসের ক্ষেত্রেও নয় । আর সাহাবীর মুরসাল বণনা গ্রহণ করেছি। আর আমি মদীনাবাসীদের আমলের ওপরে খবরে আহাদকে প্রাধান্য দিয়েছি। অনুরূপভাবে কিয়াস ও উসুলের বিপরীত হলেও আমি খবরে আহাদের অনুযায়ী আমল করেছি। আর বিভিন্ন আসারসমূহের ক্ষেত্রেও আমি সেগুলো সহীহ নাকি যঈফ তা বর্ণনা করেছি, যখন তা দলীল হিসেবে পেশ করেছি। ৪. ইখতেলাফ সাব্যস্ত হয়নি এমন নিশ্চিত ইজমাকে সম্মান করা । ৫. সহীহ কিয়াসের ওপর আমল করা, যখন মূল ও শাখাকে একক্রকারী কারণ স্পষ্ট হয়, মূল ও শাখার মাঝে স্পষ্ট বা গোপন কোন পার্থক্যকারী না থাকে এবং ধর্তব্য বিরোধী কোন কিছু পাওয়া না যায়। ইবনু তাইমিয়্যাহ (রহি) তার “রিসালাতুল কিয়াস” (১০ পৃ.) কিতাবে বলেন, কিয়াস শব্দটি একটি মুজমাল বা সংক্ষেপ শব্দ, যাতে সহীহ কিয়াস ও বাতিল কিয়াসও অন্তভূক্ত হয়। কিন্ত সহীহ কিয়াসের বিষয়েই শরীআত বর্ণনা করেছে। ইবনু তাইমিয়্যাহ রেহি) এর ছাত্র ইবনুল কাইয়্যিম আল জাওষিয়্যাহ (রহি) তার “ইলামুল মুআক্কিন (১/১৩০) কিতাবে বলেন, বরং সাহাবীগণ কিয়াসের বিষয়ে একমত ছিলেন ৷ আর এটি শরীআতের একটি উৎস, যা থেকে কোন ফকীহ অমুখাপেক্ষী হতে পারে না। ৬. শরীআতের মূলনীতিমালা ও ফকীহগণের মতামতের সাহায্যে নতুন ফিকহী বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা । কিন্ত তারপরও আমি ত্রুটি থেকে মুক্ত হওয়ার দাবি করছি না। কেননা ত্রুটি মুক্তা তো সেই সব রসূলগণের জন্য, আল্লাহ তাআলা যাদেরকে নিদিষ্ঠ করেছেন। তবে আমি বলতে চাই যে, আমি আমার সাধ্যমতো কাজটি করার চেষ্টা করেছি। আমি আশা করি যে, এটি দুনিয়া ও আখিরাতে আমার ও মুসলিমগণের জন্য উপকারে আসবে ।

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।