৭২, কিন্তু “তিনি আপনার চেয়ে বেশি জানেন” এই যুক্তিতে কুরআন ও সুন্নাহকে বাদ দিয়ে তাদের কারো কথাকে প্রাধান্য দেয়া যাবে না। বরং আপনার জন্য আবশ্যক হলো, তাদের কথাকে কুরআন ও সুন্নাহর সামনে পেশ করা, তাদের কথাকে কুরআন ও সুন্নাহ দিয়ে মেপে নেয়া। তারপর যেটি কুরআন ও সুন্নাহর বিপরীত হবে আপনিও তার বিপরীত করবেন, আর যেটি কুরআন ও সুন্নাহর পক্ষে হবে সেটিকে আপনি গ্রহণ করবেন । আবু উমার ইবনু আব্দিল বার আন নামিরী আল কুরতুবী (রহি) তার কিতাব “জামিউ বায়ানিল ইলম ওয়া ফাযলিহী” (২/১৭২- ১৭৩) কিতাবে খুবই চমৎকার কথা বলেছেন । তিনি বলেন, তোমার ওপর মূলনীতি মুখস্থ করা ও তা সংরক্ষণ করা অপরিহার্য। আর জেনে রেখো, যে ব্যক্তি কুরআন ও সুন্নাহর স্পষ্ট বিধানগ্ুলো সংরক্ষণ করেছে এবং ফকীহগণের কথার দিকে দৃষ্টি দিয়েছে, তারপর এটিকে তার গবেষণা কর্মের সহযোগী বিবেচনা করেছে এবং সেটিকে চিন্তা ও গবেষণার চাবি হিসেবে গণ্য করেছে, ও একাধিক অর্থ সম্ভাবনাময় হাদীসের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করেছে আর তাদের কোন একজনের এমনভাবে অন্ধ অনুসরণ করেনি, যেরূপ করতে হয় হাদীসের ক্ষেত্রে, যার আনুগত্য সববিস্থাতেই ও কোন চিন্তাভাবনা ছাড়াই আবশ্যক, আর সে নিজেকে মুক্ত রাখেনি এ কাজ থেকে যে কাজে আলেমগণ নিজেদেরকে নিয়োজিত রাখতেন তথা হাদীস মুখস্থ করা ও তা নিয়ে চিন্তা ভাবনা করা । বরং সে গবেষণা, বুঝা ও চিন্তা ভাবনাতে তাদের পদাংক অনুসরণ করেছে এবং সবেঁপিরি তাদের উপকার মানুষদেরকে জানানোর মাধ্যমে তাদের ব্যয়িত শ্রমের শুকরিয়া আদায় করেছে, তাদের প্রদত্ত সঠিক সিদ্ধান্ত, যার পরিমাণই বেশি, সেগুলোর জন্য তাদের প্রশংসা করেছে, আর সে তাদেরকে ক্রটিমুক্ত মনে করেনি, যেমনভাবে তারা নিজেরাও ক্রুটিযুক্ত নয়, তবে এমন ব্যক্তি হবে সেই ধরনের জ্ঞান অন্বেষণকারী যে পুবসুরী সৎ ব্যক্তিগণের আদর্শে অটল, তার অধিকার আদায়ে সার্থক, সঠিক পথ প্রদর্শক, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের ও তার সাহাবীগণের আদর্শের অনুসারী । পক্ষান্তরে যে নিজেকে চিন্তা ও গবেষণা থেকে দূরে রেখেছে এবং আমরা যা বর্ণনা করলাম সেগুলো থেকে দূরে থেকেছে এবং স্বীয় মতামত দ্বারা হাদীসের বিরোধিতা করেছেন এবং নিজের দৃষ্টিভঙ্গির দিকে অন্যকেও পরিচালিত করতে চায়, সে নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্টকারী ৷ আর যে ব্যক্তি এসবের কিছু না জেনেই জ্ঞান ছাড়াই ফাতওয়া প্রদান করে, সে আরো বেশি অন্ধ ও অধিক পথভ্রষ্ট । হে পাঠক ভাই! এই কিতাব রচনাতে আমার কিছু পদ্ধতি নিচে বর্ণনা করা হলো ১. উৎসগ্তলো নিধরিণ করা এবং এই কিতাবের প্রতিটি অধ্যায়ের বিষয়গ্তলোকে একত্রিত করা। আর আলহামদুলিল্লাহ, এগুলো অনেক । যেমন কুরআনের তাফসীর, বিশেষ করে বিধি-বিধান সম্বলিত আয়াতগুলোর তাফসীর । তারপর হাদীসের কিতাব, বিশেষ করে যেগুলোতে ফিকহ সম্বলিত হাদীসগ্তলোর দিকে গুরুত্ব দেয়া হয়েছে। তারপর বিভিন্ন
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।