ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৭১ ১৬. কিসাস পর্ব ১৭. দিয়াত (রক্তমূল্য) পর্ব ১৮. বিচার ফায়সালা পর্ব ১৯. জিহাদ পর্ব। “আল লুবাব ফী ফিকহিস সুন্নাতি ওয়াল কিতাব' এই কিতাবে ইসলামী ফিকহ এর সকল বিষয় ও অধ্যায়কে অন্তভূক্তি করা হয়েছে, দলীল সহকারে ও সহজ ও বোধগম্য ভাষাতে, যাতে করে ছোট বড় সকলেই এটি বুঝতে পারে । আর এতে কোন নিদিষ্ঠ মাযহাবের তাকলীদ নেই, বরং সহীহ দলীলের সামনে নত হওয়া এবং কোন একটি দলের পক্ষাবলম্বন ছাড়াই প্রাধান্যযোগ্য মতের অনুসরণ ৷ আর আমি প্রত্যেক দলের নিকটে যেই হক রয়েছে তার সপক্ষে হয়েছি ও যেটি হক থেকে দূরে তার বিপরীতে অবস্থান গ্রহণ করেছি। এতে আমি কোন দল বা কথাকে এর ব্যতিক্রমে রাখিনি । আর আমি মহান ও সবশক্তিমান আল্লাহর কাছে আশা রাখি, তিনি যেন আমাকে এর ওপরই জীবিত রাখে, এর ওপরই মৃত্যু দান করেন। কেননা দলীলের মাধ্যমেই হক স্পষ্ট হয়, যেমনভাবে চাঁদ দেখে মাস সম্পর্কে জানা যায় । আর বিধি বিধানের দলীল হলো তাঁবুর স্তম্ভের মতো । আর হক অন্বেষণকারী হলো আল্লাহ তাআলার মেহমান, আর অকাট্য দলীল হলো আল্লাহ তাআলার তরবারি । এর মাধ্যমে ইলম এর প্রচার ও প্রসার হয় । সুতরাং হক জানার পরে তার বিপরীত কাজ করার অধিকার কারো নেই। কোন ব্যক্তি শুধু আলেম বা ইমাম হওয়ার কারণেই তার অনুসরণ করা মানুষের জন্য আবশ্যক নয় । বরং মানুষের জন্য আবশ্যক হলো হকের অনুসরণ করা, সেটি যেখান থেকেই আসুক না কেন এবং বাতিলকে প্রত্যাখ্যান করা, যেটি যেখান থেকেই আসুক না কেন। কেননা আল্লাহ তাআলা সূরা ইউনুসে বলেন, €৪১০০ 809] 3৬7 319৯ সত্য ত্যাগ করার পরে বিভ্রান্তি ছাড়া আর কী থাকে? কাজেই তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? (সুরা ইউনুস ১০:৩২) । আর এমনটি করতে হবে আলেমগণের সম্মান মযাদা ঠিক রেখে, তাদের সাথে আন্তরিক সম্পর্ক ও সুধারণা রেখেই । কেননা কোন ইমামের থেকে ভুল হয়ে গেলে সেটি তার খারাপ নিয়্যাতের জন্য হয়নি। এছাড়াও তাদের এই দীন হিফাযতে তাদের পরিশ্রম, আমানতদারিতা, ও তাদের সম্মান মযদাতে বিশ্বাস রাখতে হবে । কেননা হয় তারা (কোন মাসআলাতে ভুল হলে) একটি প্রতিদান ও ক্ষমা পাবেন অথবা (কোন মাসআলা সঠিক করলে) দিগুন প্রতিদান পাবেন।

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।