৭০ ৬. আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগ্ুলো বুঝার দরজাকে খোলার জন্য ৷ ৭. সকল মুসলিমকে কুরআন ও সুন্নাহর দিকে আগ্রহী করার জন্য। ৮. মতভেদ ও মাযহাবী গোঁড়ামির বিদআতকে নির্মূল করার জন্য । ৯. সহজ ও স্পষ্ট পদ্ধতিতে মুসলিমদের নিকটে ফিকহ পৌঁছানোকে সহজ করার জন্য, যাতে থাকবে না দুবোঁধ্যিতা, বিভিন্ন বিষয়ের পরিভাষা ও অনুমানভিত্তিক শাখা মাসআলা যেগ্তলো এখনো ঘটেনি । আর এতে থাকবে, একজন মুসলিমের জন্য প্রয়োজন এমন ইসলামী ফিকহের সকল কিছু । ওপরে বর্ণিত বিষয়গুলোর জন্য আমি আমার কিতাবগুলো রচনা করেছি এবং এর নাম দিয়েছি “আল লুবাব ফী ফিকহিস সুন্নাতি ওয়াল কিতাব'। আমি কিতাবটিকে যেভাবে সাজিয়েছি- ১. তাহারাত বা পবিত্রতা পর্ব ২. সালাত পর্ব ৩. সিয়াম পর্ব ৪. যাকাত পর্ব ৫. হাজ্জ পর্ব ৬. নিকাহ বা বিবাহ পর্ব ৭. ক্রয় বিক্রয় ও অন্যান্য লেনদেন পর্ব ৮. শপথ পর্ব ৯. নযর বা মানত পর্ব ১০. খাদ্য পর্ব ১১. চিকিৎসা পর্ব ১২. পোশাক পর্ব ১৩. অসীয়ত পর্ব ১৪. ফারাইয (উত্তরাধিকার) পর্ব ১৫. হুদুদ (দপ্ডবিধি) পর্ব
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।