ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৬৯ ইবনু খুযাইমাহ (রহি) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন খবর সহীহ সাব্যস্ত হলে সেই কথার সাথে অন্য কারোর কথা সমপর্যাঁয়ের হতে পারে না।৩২ যেহেতু জ্ঞান অন্বেষণ করা, তা অর্জনে প্রচেষ্টা চালানো, তা ছাত্র ও যাদের প্রয়োজন তাদেরকে শিক্ষা দেয়া এবং জ্ঞানের দাবি অনুযায়ী সত্য ও ইখলাসের সাথে আমল করার প্রতি উৎসাহিত করা হয়েছে । ফলে আল্লাহর প্রতিদান নিতে আগ্রহীরা এবং আল্লাহর শাস্তিকে ভয়কারীরা জ্ঞান অর্জনে ঝাঁপিয়ে পড়েছেন, এমনকি এর পিছনে তাদের অনেক সময় ব্যয় হয়েছে, তারা জ্ঞান অর্জনের জন্য সফর করেছেন এমনকি এর জন্য তাদের পাগ্ডলো খণ্ড বিখণ্ড হয়েছে । এই বিশাল প্রচেষ্টা, দৃঢ় ইচ্ছা ও নতুন নতুন চিন্তা ভাবনার ফলে তৈরি হয়ে চমৎকার ইসলামী পাঠাগার এবং আন্দোলিত হদয়গুলো সকল বিষয়ের জ্ঞান দিয়ে পূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে গ্রহণ করেছেন, তাদেরকে অনেক প্রতিদান দিয়েছেন, তাদেরকে সম্মানিত গৃহ জান্নাতে উঁচু স্থান দান করেছেন এবং আমাদের জন্য সেখান থেকে ও সকল কল্যাণ থেকে কিছু অংশ নিধরিণ করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের পিতা মাতাকে, আমাদের শিক্ষকগণকে, যারা আমাদের ওপর ইহসান করেছেন তাদেরকে এবং সকল মুসলিম নর নারীকে ক্ষমা করেন। নিশ্চয় তিনি দুআ শ্রবণকারী ও অনেক প্রতিদান দানকারী । আমি আমার দুর্বলতা, অক্ষমতা ও সময়ের অনেক অভাব থাকার পরেও বহু কিতাবের মাঝে একটি কিতাব দিলাম কোন উপাধি লাভের জন্য নয়, বরং আল্লাহ তাআলার রহমতের মুখাপেক্ষী । কেন এই কিতাবটি লিখলাম- ১. আল্লাহ তাআলার প্রতিদানের আশায়, যা তিনি মানুষকে কল্যাণ শিক্ষাদানকারীর জন্য প্রস্তুত করে রেখেছেন । ২. সেই যন্ত্রণাদায়ক ও ভয়াবহ আযাব ও শাস্তির ভয়ে, যা আল্লাহ প্রস্তুত করেছেন তাদের জন্য, যারা ইলম গোপন করে। ৩. এই দীনের খেদমতের জন্য, যেই দীনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ৪. হিদায়াত ও শ্রেষ্ঠত্বের দিকে দাওয়াতে শরীক হওয়ার জন্য, যাতে করে এর মাধ্যমে হকের কালেমা উচু হয়। ৫. অজ্ঞতা, কুপ্রবৃত্তি ও বাতিলের সাথে লড়াই করার জন্য, যাতে করে ভ্রষ্টতার কালেমা নিভে যায়। [৩২] ইলামুল মুআক্কিন, ইবনুল কাইয়্যিম, ২/২৮৩।

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।