৬১ ইলম হলো অলংকার, আর তাকওয়া হলো তার সৌন্দ্য-..... মুত্তাকীগণের, তাদের ইলমে রয়েছে ব্যস্ততা । হে ইলমের অধিকারী! আল্লাহর দলীল প্রমাণ অপ্রতিরোধ্য..... যাতে কোন চক্রান্ত ও কৌশল কোনই উপকারে আসে না। জ্ঞানার্জন করো এবং যথাসম্ভব সেই অনুযায়ী আমল করো.... খেল তামাশা ও ঝগড়া বিবাদ যেন কিছুতেই তোমাকে তা থেকে বিরত রাখতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেন ও নিষেধ করেন তাতে তার অনুসরণ করা আল্লাহ তাআলা মুসলিমদের জন্য ফরয করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, €1526 2৫০ 256 ৩৩ 245 ০৯2 242৯ রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো (সূরা আল হাশর: ৭)। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাই (বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ) থেকে তোমাদেরকে যা দেন, তা তোমরা হিসেবে গ্রহণ করো, আর যেটি গ্রহণ করতে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো । আর ফাই এর বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো । “নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি প্রদানে কঠোর" অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেটি যদি তোমরা করো, তাহলে মনে রেখো আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এটি হলো এই আয়াতের মূল অর্থ, যেটি আয়াতের প্রসঙ্গ প্রমাণ করে। এই আয়াতটি ফাই এর বিষয়ে নাযিল হলেও আসলে এটি প্রত্যেক বিষয়ের জন্যই ব্যাপক আয়াত, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদেশ, নিষেধ, কথা, কাজকে অন্তর্ভুক্ত করে । এই আয়াতের কারণটি খাস হলেও এখানে, আয়াতের ব্যাপক অর্থই ধর্তব্য, খাস কারণটি নয়। শরীআতের পক্ষ থেকে যা কিছুই এসেছে, তার সবগুলোই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন ও আমাদের কাছে পৌঁছিয়েছেন। এই আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুর আদেশ ও নিষেধ আমাদেরকে দিয়েছেন, হোক সেটি পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে বা তার সুন্নাতে বর্ণিত হয়েছে অর্থাৎ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু সহীহভাবে প্রমাণিত হয়েছে সেগুলোর সবই গ্রহণ করা আমাদের জন্য ফরয । অনুরূপভাবে কুরআন ও সুন্নাতে বর্ণিত যেসব নিষিদ্ধ ও অন্যায় বিষয়গ্তলো থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।