৫৪ সম্পদ আর হারাম থাকবে না, বরং তাদের জন্য তা হালাল । অনুরূপভাবে কোন ব্যক্তি যদি তার অতিথিদের জন্য কিছু খাবার পেশ করে অথচ তার উপার্জনে হালাল ও হারাম উভয়ই সম্পদ আছে, তাহলে তার জন্য হারাম হলেও তার অতিথিদের জন্য হারাম হবে না। কায়েদা নং-৪১: কোন হারাম বিষয়ের সাথে যদি কোন বৈধ বিষয় সন্দেহযুক্ত হয়ে যায়, সাথে সাথে যদি এমন কিছু গ্রহণ করা যায়, যাতে কোন সন্দেহ নেই, তাহলে সেটিই গ্রহণ করবে । আর যদি সেটি সম্ভব না হয় বরং সেই দু'টির কোন একটি গ্রহণ করা জররী হয়ে পড়ে, তাহলে কোন বৈধ বিষয় তা বের করার জন্য ইজতেহাদ করবে । দু'টির পশুর মধ্যে কোনটি মৃত আর কোনটি জবাই করা এটি নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে এগুলো বাদ দিয়ে অন্য পশুর গোশত নিবে। কিন্ত যদি এই দু'টির কোন একটির গোশত খাওয়াই জরুরী হয়ে পড়ে, তাহলে দু'টির মধ্যে কোনটি জবাই করা পশু সেটি বের করার প্রচেষ্টা করবে । অনুরূপভাবে কোন পবিত্র পোশাকের সাথে অপবিত্রতা লেগে আছে এমন পোশাকের মাঝে সন্দেহ হয়, তাহলে এই দু'টি ছাড়া অন্য পোশাক পরিধান করবে । আর যদি এই দু'টির কোন একটি পরতে বাধ্য হতে হয়, তাহলে কোনটিতে অপবিত্রতা নেই সেটি বের করার চেষ্টা করবে । কায়েদা নং-৪২: শরীয়াতে সন্দেহযুক্ত কোন কিছু নেই। এটা জেনে রাখা প্রয়োজন যে, শরীয়াতে সন্দেহযুক্ত কোন কিছু নেই । বরং সন্দেহ হয় মুকাল্লাফ ব্যক্তির নিকটে | দেখা যায় যে, একই মাসআলা কারো নিকটে সন্দেহযুক্ত, আবার কারো নিকটে স্পষ্ট । যাই হোক মুকাল্লাফ ব্যক্তির নিকটে সন্দেহযুক্ত হয়, কিন্তু শরীয়াতে সন্দেহযুক্ত কোন কিছু নেই । কোন মাসআলায় সন্দেহ দুই ধরনের হয় । সেগুলো হলো, প্রথম প্রকার: দলীলসমূহের বাহ্যিক বিপরীতমুখী হওয়ার কারণে সন্দেহ তৈরি হওয়া । এই সকল মাসআলাতে দলীলসমূহ বাহ্যিকভাবে বিপরীতমুখী হলেও আসলে প্রকৃতপক্ষে দলীলগুলোর মাঝে কোন সাংঘরিকতা থাকে না। বরং এগুলোর প্রতিটির কোন না কোন সমাধান রয়েছে। দ্বিতীয় প্রকার: ভুলে যাওয়া বা না জানাসহ আরো বিভিন্ন কারণে সন্দেহ তৈরি হওয়া। এক্ষেরে সন্দেহ দূর করে নিশ্চিত বিষয়ের ওপর নিত করবে। যেমন, কেউ যদি কোন পানি সম্পর্কে সন্দেহ করে যে, তা পবিত্র নাকি অপবিত্র, তাহলে সে পানির আসল অবস্থা পৰিভ্রতার ওপর নির্ভর করবে। কারো যদি ওষু করার পরে সন্দেহ হয় যে, ওযু ভঙ্গ হয়েছে কিনা, তাহলে সে তার আসল অবস্থা ওযু থাকার ওপর নির্ভর করবে। সুতরাং ওপরের আলোচনা থেকে স্পষ্ট হয় যে, শরীয়াতে সন্দেহযুক্ত কোন কিছু নেই।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।