৫৩ এর উদাহরণ হলো, কোন ব্যক্তি দেউলিয়া হওয়ার কারণে তাকে আটক করা হলে, সে যদি তার কোন সম্পদ বিক্রি বা ক্রয় করে, যেমন বলে, আমি এটি বিক্রি করলাম বা ক্রয় করলাম যেটি হলো বচনগত মাধ্যম, এমনটি করা অর্থহীন হবে । কিন্ত সে যদি কর্মগত কোন মাধ্যম গ্রহণ করে, যেমন তার নিকটে কোন দাসী আছে, যেই দাসীকে সে অন্য কোন ব্যক্তির সাথে বিবাহ দিয়েছে, এখন সে তার দাসীকে তার স্বামীর সাথে সহবাস করাতে চাচ্ছে, যাতে করে তার সন্তান হয় । আর সন্তান হলে মালিকের দাসের সংখ্যা বাড়বে । এক্ষেত্রে দাসীকে সহবাস করতে দেয়া হলো কমগত মাধ্যম । মালিক এমনটি করলে তা গ্রহণযোগ্য হবে । সুতরাং এটি প্রমাণ করে কর্মগত সাবাব বা মাধ্যমপ্তলো বচনগত মাধ্যমের চেয়ে বেশি শক্তিশালী । কায়েদা নং-৩৮: কোন বিধান তার কারণ উপস্থিত থাকা বা না থাকার সাথে আবর্তিত হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কায়েদা । এর উদাহরণ হলো, মদ খাওয়া হারাম । কেননা এটি নেশাগ্রস্ত করে। কিন্তু যদি মদ পরিবর্তন হয়ে সিরকাতে পরিণত হয়, তখন সেটি খাওয়া আর হারাম থাকবে না। কেননা এতে হারাম হওয়ার কারণ আর থাকে না। অনুরূপভাবে ফাসেকী থাকার কারণে সাক্ষ্য গ্রহণ করা ও তার বর্ণনা গ্রহণ করা নিষেধ। কিন্তু যখন ফাসেকী থাকবে না, তখন আর তার সাক্ষ্য গ্রহণ করা নিষেধ থাকবে না। কায়েদা নং-৩৯: (কোন কিছু) নতুনভাবে শুরু করার চেয়ে তা চালিয়ে যাওয়া বেশি | এর উদাহরণ হলো, ইহরাম অবস্থাতে নতুনভাবে বিবাহ করা হারাম । কিন্তু ইহরাম অবস্থাতে তালাক দেয়া স্ত্রীকে আবার ফিরিয়ে নেয়া জায়েয । কেননা এর মাধ্যমে পূর্বের বিবাহ বন্ধন অব্যহত থাকে । অনুরূপভাবে সূর্য ওঠার সময়ে সালাত শুরু করা জায়েয নয়, কিন্তু এই সময়ের আগে থেকে শুরু করা সালাত পূর্ণ করা জায়েয । কায়েদা নং-৪০: হারাম জিনিস ও উপার্জনের জন্য হারাম হওয়া জিনিসের বিধান । যেই জিনিসকে হারাম করা হয়েছে সেটি সবর্ষেত্রেই হারাম । কিন্তু যেই জিনিসকে উপার্জনের জন্য হারাম করা হয়েছে, সেটি যে ব্যক্তি উপার্জন করেছে তার জন্য হারাম হলেও অন্যদের জন্য হারাম হবে না। এর উদাহরণ হলো, শিরক, ব্যভিচার, চুরি করা, মদ পান করা হারাম করা হয়েছে, যা সকল ক্ষেত্রেই হারাম । কিন্তু কোন ব্যক্তি যদি হারাম উপার্জনের মাধ্যমে সম্পদ তৈরি করে, তাহলে সেই সম্পদ তার জন্য হারাম হবে । কিন্তু তার মৃত্যুর পরে তার ওয়ারিসদের জন্য সেই
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।