৫২ দ্বিতীয় প্রকার: যেটি অন্য ইবাদতকে পরিপূর্ণতা দেয়ার জন্য তার অনুগামী । যে ব্যক্তি হাজ্জ পায়নি, তার জন্য পাথর নিক্ষেপ করা, মিনাতে রাত যাপন করা । এগ্ডলো পালন করা আবশ্যক নয়। তৃতীয় অবস্থা: যেটি কোন ইবাদতের অংশ, কিন্তু সেটি পৃথকভাবে কোন ইবাদত নয়। যেমন, কোন ব্যক্তি দিনের কিছু অংশ সিয়াম পালন করতে সক্ষম, কিন্তু পুরো দিন সিয়াম রাখতে সক্ষম না, তাহলে তাকে সেটি পালন করতে হবে না। অনুরূপভাবে কেউ দাস মুক্ত করার কিছু অংশ পালন করতে সক্ষম, কিন্তু পুরো দাস মুক্ত করতে পারবে না, তাহলে ও তার জন্য সেটি পালন করা আবশ্যক নয়। চতুর্থ অবস্থা: যেটি কোন ইবাদতের অংশ এবং সেটি পৃথকভাবেও কোন একটি ইবাদত হয়। এমন ক্ষেত্রে যেটি পালন করতে সক্ষম সেটি আদায় করতে হবে । যেমন, কোন ব্যক্তি কিরাআত পড়তে অক্ষম হলেও তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে | কেননা কিরাআত করা ও দাঁড়ানো উভয়ই ইবাদতের অংশ । আবার কোন ব্যক্তি ফরয গোসল করতে অক্ষম হলে, যতটুকু করতে সে সক্ষম ততটুকুই আদায় করতে হবে। কায়েদা নং-৩৫: শারঈ বিধিবিধান জ্ঞান ও সক্ষমতা অনুযায়ী পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ শারঈ বিধি-বিধানে জ্ঞান ও সক্ষমতাকে শর্ত করা হয়েছে । সুতরাং যাদের জানা সম্ভব নয় যেমন, পাগল, শিশু, তাদের ওপর শরীআতের বিধি-বিধান আবশ্যক নয় । আবার যাদের সক্ষমতা নেই তাদের ওপরও আবশ্যক নয় । যেমন জিহাদের ক্ষেত্রে অন্ধ, খোড়া, ও অসুস্থ ব্যক্তিদের জিহাদে সক্ষমতা না থাকার কারণে তাদের ওপর জিহাদ আবশ্যক নয়। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি ফরয সালাতে দাঁড়াতে সক্ষম না হয়, তাহলে দাঁড়ানো তার ওপর আবশ্যক থাকবে না। কায়েদা নং-৩৬: শরীয়াতে একই ধরনের জিনিসগ্তলোকে সমান গণ্য করা হয়েছে, অনুরূপ জিনিসগুলোর একটিকে অপরটির সাথে সংযুক্ত করা হয়েছে এবং সেগুলো একই রকম একটিকে আরেকটির সমান করা হয়নি। শরীআতের সকল বিষয়েই এমনটি করা হয়েছে। যে জিনিসগুলো একই ধরনের, তাদের মাঝে ভিন্নতা নেই, তাদের সকলকে একই শ্রেণিভুক্ত ও সমান বিবেচনা করা হয়েছে। পক্ষান্তরে যেগুলো একই ধরনের নয়, বরং তাদের মাঝে বিভিন্ন দিক থেকে ভিন্নতা রয়েছে, তারা পরস্পর সমান নয়, বরং শরীয়াতে তাদের মাঝে পার্থক্য করা হয়েছে। কায়েদা নং-৩৭: কর্মগত সাবাব বা মাধ্যমগ্তলো বচনগত মাধ্যমের চেয়ে বেশি শক্তিশালী ।
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।