৫১ কায়েদা নং-৩২ প্রতিদান হবে অপরাধ অনুযায়ী । এর উদাহরণ হলো, মুহরিম ব্যক্তি যদি তার কোন পুরো অঙ্গে যেমন পুরো মাথাতে সুগন্ধি ব্যবহার করে, তাহলে তাকে দম দিতে হবে । আর যদি পুরো অঙ্গে না দিয়ে সামান্য স্থানে দেয়, তাহলে তাকে সাদাকা করতে হবে বা দমের একটা অংশ দিতে হবে। আবার কোন ব্যক্তি যদি ব্যভিচার করে, তাহলে তার ওপর হাদ্দ (শরীআত নির্ধারিত শাস্তি) প্রয়োগ হবে । কিন্তু কেউ যদি ব্যভিচার না করে, এমনি ওপরে ওপরে মেলামেশা করে, তাহলে তাকে সংশোধনীমূলক শাস্তি দিতে হবে, তার ওপর হাদ্দ কায়েম হবে না। কায়েদা নং-৩৩: একই শ্রেণির দু'টি বিষয় যদি একত্রিত হয় এবং তাদের উদ্দেশ্য যদি ভিন্ন না হয়, তাহলে অধিকাংশক্ষেত্রে একটি আরেকটির অন্তর্ভূক্ত হয়। এর উদাহরণ হলো, কোন মহিলার ওপর যদি অপবিব্রতার গোসল ও হায়েষের গোসল থাকে, তাহলে একবার গোসল করলেই দু'টি ওয়াজিব আদায় হবে । কারো যদি গোসল করা ও ওযু করার প্রয়োজন পড়ে, তাহলে গোসল করলেই তার ওযুর ফরযও আদায় হয়ে যাবে । কোন ব্যক্তি যদি একাধিকবার ব্যভিচার করে, তাহলে তার ওপর একবার হাদ্দ (শরীআত নির্ধারিত শাস্তি) কায়েম হলেই যথেষ্ট হবে। কোন ব্যক্তির মসজিদে প্রবেশ করেই যদি সালাতের ইকামত হয়ে যায়, তখন সে ফরয সালাতেই অংশগ্রহণ করবে । এতে তার তাহিয়্যাতুল মাসজিদ আদায় হয়ে যাবে। কায়েদা নং-৩৪: কোন ব্যক্তি যদি ইবাদতের কিছু অংশ পালন করতে সক্ষম হয় এবং কিছু অংশ পালন করতে না পারে, তাহলে কি তাকে যেই অংশ পালন করতে সক্ষম তা কি পালন করতে হবে? এর কয়েকটি অবস্থা হতে পারে, প্রথম অবস্থাঃ যেই অংশ পালন করতে সক্ষম সেটি সেই ইবাদতের উদ্দেশ্য না, বরং সেটি ইবাদতের মাধ্যম । যেমন কিরাআতে জিহ্বা নড়ানো, মাথা মুগ্তন করার জন্য ব্লেড চালানো, এগুলো পালন করা আবশ্যক হবে না। দ্বিতীয় অবস্থা: অন্যের অনুগামীতে যা ওয়াজিব । এটি আবার দুই প্রকার । প্রথম প্রকার: সেই ইবাদত সঠিক হওয়ার জন্য সতর্কতামূলক যা ওয়াজিব হয় । যেমন, ওযূতে কজিসহ ধৌত করতে হয়। কিন্তু যে ব্যক্তির হাত কনুই পযন্ত কাটা হয়েছে, সেই ব্যক্তির ওযু করার সময়ে কনুইয়ের মাথা ধৌত করা হলো সেই ইবাদত সঠিক হওয়ার জন্য সতর্কতা । এটি পালন করতে হবে ।
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।