৫০ সুতরাং সালাত, যাকাত, সিয়াম, হাজ্জসহ প্রতিটি ইবাদতে আসল হলো (দেলীল ছাড়া) হারাম হওয়া । কোন ইবাদত শরীআতসম্মত হতে গেলে তার দলীল থাকতে হবে । তাই এই কায়েদার ভিত্তিতে যেই ইবাদতের কোন দলীল নেই, সেটি পালন করা বৈধ নয়। পক্ষান্তরে বেচা কেনাসহ সকল প্রকার লেনদেনের ক্ষেত্রে আসল হলো হালাল হওয়া । সুতরাং দুনিয়াবী কোন বিষয়ে হারাম বলতে হলে দলীল থাকতে হবে । যেই বিষয়ে হারাম হওয়ার স্পষ্ট কোন দলীল নেই, তার অবস্থা হলো সেটি বৈধ । কায়েদা নং-২৯: কুরআন ও হাদীসের স্পষ্ট বর্ণনার সাথে কোন ইজতেহাদ করা যাবে না। এই কায়েদাটি প্রমাণ করে যে, যেই মাসআলাতে কুরআন ও সুন্নাহতে স্পষ্ট বর্ণনা রয়েছে, তাতে কোন ধরনের ইজতেহাদ করা যাবে না। কেননা কুরআন ও সুন্নাহর স্পষ্ট বণনা না থাকলে তবেই ইজতেহাদের প্রয়োজন হয়। পক্ষান্তরে কুরআন ও হাদীসের স্পষ্ট বণনা থাকলে কোন ইজতেহাদ করা যাবে না। কায়েদা নং-৩০: ইখতেলাফী মাসআলাতে বিরোধিতা করা যাবে, কিন্তু ইজতেহাদী মাসআলাতে বিরোধিতা করা যাবে না। অর্থাৎ যেসব মাসআলাতে ইখতেলাফ রয়েছে, কিন্তু সেই মাসআলাতে কোন একটি মত সঠিক হওয়া বিষয়ে নিশ্চিত হতে পারে সেই মতের পক্ষে স্পষ্ট হাদীস রয়েছে বা কোন স্পষ্ট আসার রয়েছে, এমন ক্ষেত্রে অপর মতের বিরোধিতা করা যাবে । কিন্তু ইজতেহাদী মাসআলাগ্তলোতে, যেখানে স্পষ্ট কোন দলীল নেই, মুজতাহিদগণ তাদের ইজতেহাদ অনুযায়ী মত দিয়েছেন, এমন ক্ষেত্রে একটি মত গ্রহণ করে আরেকটি মতের বিরোধিতা করা যাবে না। কায়েদা নং-৩১: চুক্তি ও শর্তের ক্ষেত্রে আসল হলো সঠিক হওয়া, বাতিল হওয়া নয়। অর্থাৎ কেউ কারো সাথে কোন চুক্তি বা কোন শর্ত করলে মূল হলো সেটি সঠিক হবে, যতক্ষণ না সেটি বাতিল হওয়ার বিষয়ে দলীল থাকবে | এর উদাহরণ হলো, দুই ব্যক্তি যদি কোন কিছু বেচাকেনা করে, তাতে বেচাকেনার শর্তপ্ুলো ঠিক থাকে ও যদি তাতে কোন প্রতিবন্ধকতা না থাকে, তাহলে তাদের সেই চুক্তি সঠিক বলেই গণ্য হবে। এর মাধ্যমে বিক্রেতা তার পণ্যের মূল্য দ্বারা উপকৃত হতে পারবে এবং ক্রেতা পণ্য দিয়েও উপকৃত হতে পারবে । আবার বিবাহের শর্তপ্লো মেনে কোন ব্যক্তি যদি কোন মহিলাকে বিবাহ করে, তাহলে তাদের সেই বিবাহ সঠিক বলেই গণ্য হবে । এর মাধ্যমে সেই ব্যক্তি মহিলার থেকে উপকৃত হতে পারবে ।
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।