ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৪৯ কায়েদা নং-২৬: প্রয়োজন কখনো জরুরী প্রয়োজনের স্থলাভিষিক্ত হতে পারে, সেই প্রয়োজন হতে পারে সার্বজনীন অথবা নিদিষ্ট। শরীআত মানুষের তিন ধরনের প্রয়োজন পূরণ করার দিকে মনোযোগ দিয়েছে। এক. জরুরী প্রয়োজন: এটা এমন প্রয়োজন যা পূরণ না করলে মানুষ ধ্বংস হয়ে যাবে অথবা ধ্বংস হওয়ার অবস্থায় আসবে । এমন প্রয়োজন পূরণ করার জন্য হারাম জিনিসও গ্রহণ করা বৈধ হয়ে যায়। দুই. স্বাভাবিক প্রয়োজন: এটা এমন প্রয়োজন যা পূরণ না করলে মানুষ ধ্বংস হবে না, কিন্তু এগুলো পূরণ না হলে মানুষ অনেক কষ্টে থাকবে । তিন. জীবনের পরিপূর্ণতার জন্য প্রয়োজন: এগুলো পুরণ না হলে কষ্ট হবে না, তবে এগুলো পুরণ হলে জীবন আরো স্বাচ্ছন্দময় হবে । যেই প্রয়োজন পূরণ না হলে মানুষ কষ্টে থাকবে এগুলো জরুরী প্রয়োজনের স্থলাভিষিক্ত হতে পারে। এজন্য রিবাল ফযল নেগদে নগদে কমবেশি করার মাধ্যমে সুদ) হারাম হলেও তাজা খেজুরের প্রয়োজন থাকার জন্য আরায়া এর বেচাকেনাকে বৈধ করা হয়েছে। পুরুষদের জন্য রেশমী কাপড় পরিধান করা হারাম হলেও প্রয়োজনের সময়ে তাদের জন্য প্রয়োজন অনুযায়ী বৈধ করা হয়েছে। কায়েদা নং-২৭: কেউ যদি সময়ের আগেই কোন কিছু পাওয়ার জন্য তাড়াহুড়া করে, তাহলে তা থেকে তাকে বঞ্চিত করার মাধ্যমে তাকে শাস্তি দেয়া হবে এর উদাহরণ হলো, কোন ব্যক্তির ওয়ারিসের কেউ যদি তার মৃত্যুর আগেই সম্পদ নেয়ার জন্য তাকে হত্যা করে, তাহলে সেই হত্যাকারী তার সম্পদ থেকে ওয়ারিস হিসেবে কিছুই পাবে না। বরং তাকে শাস্তিস্বরূপ সেই সম্পদ থেকে বঞ্চিত করা হবে । কেউ তার স্ত্রীকে তিন তহুরে হোয়েয বা খতুম্বাব হতে পবিত্র অবস্থায়) তিন তালাক দিলে, শরীআতের বিধান হলো সেই মহিলার অন্যত্র বিবাহ না হওয়া পযন্ত আগের স্বামীর জন্য সে হালাল হবে না। এখন কেউ যদি স্ত্রীকে হালাল করার জন্য কারো সাথে হিল্লাহ বিবাহ দেয় তাহলেও তার আগের স্ত্রী তার জন্য বৈধ হবে না। কায়েদা নং-২৮: ইবাদতের ক্ষেত্রে আসল হলো (দলীল ছাড়া) হারাম হওয়া, যতক্ষণ পর্যন্ত না সেটি হালাল হওয়ার বিষয়ে শরীআত প্রণেতার পক্ষ থেকে বর্ণনা থাকবে । আর লেনদেনের ক্ষেত্রে আসল হলো হালাল হওয়া, যতক্ষণ না শরীআত প্রণেতার পক্ষ থেকে তা হারাম হওয়ার বর্ণনা থাকবে ।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।