ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ কায়েদা নং-২২: কারো মালিকানাভুক্ত কোন কিছুতে যদি অন্য কারো পৃথক মালিকানাধীন কিছু থাকে, যা পৃথক করলে সেই মালিকের ক্ষতি হবে, আবার সেটিকে রেখে দিলেও অন্য মালিকের ক্ষতি হবে, তাহলে এমন ক্ষেত্রে প্রথম মালিক নির্ধারিত মূল্যে পরের মালিকের জিনিসটি কিনে নিবে, আর সেটি বিক্রি করতে পরের মালিককে বাধ্য করা হবে । কিন্তু নির্ধারিত মূল্য দেয়া ছাড়া জোর করেই প্রথম মালিক সেটি নিতে পারবে না। এর উদাহরণ হলো, কোন ব্যক্তির জমি ভাড়া নিয়ে যদি কেউ কোন গাছ লাগায় বা কোন দালান নিমাণ করে, তাহলে ভাড়ার সময় পার হওয়ার পরে, জমির মালিক তার জমিতে থাকা গাছ বা দালান নিধারিত অর্থের বিনিময়ে কিনে নিবে, আর যিনি গাছ লাগিয়েছেন বা দালান নির্মাণ করেছেন তিনি বিক্রি করতে না চাইলে তাকে বাধ্য করতে হবে । কেননা এই দালান এভাবে থাকলে মালিকের ক্ষতি হবে । আবার এক্ষেত্রে জমির মালিক জোর করে সেই দালান নিতে পারবে না, বরং তাকে নির্ধারিত মূল্য দিয়েই তা ক্রয় করতে হবে । কায়েদা নং-২৩: আসল হলো, আল্লাহর নৈকট্যের কাজে অন্যকে প্রাধান্য না দেয়া। অর্থাৎ কেউ আল্লাহর নৈকট্যের কোন কাজে অন্যকে প্রাধান্য দিয়ে নিজেকে সেই নৈকট্য থেকে বঞ্চিত করবে না । যেমন, কোন ব্যক্তি সালাতে প্রথম কাতারে দাঁড়ানোর পরে কাউকে দেখে তার জন্য সেই জায়গা ছেড়ে দিয়ে দ্বিতীয় কাতারে এসে দাঁড়াবে না। কায়েদা নং-২৪: জররী প্রয়োজন হারামকে বৈধ করে দেয়। এর উদাহরণ হলো, স্বাভাবিক অবস্থাতে শুকুরের গোশত, রক্ত ও মৃত জন্ত খাওয়া হারাম । প্রয়োজন অনুযায়ী শুকরের গোশত বা রক্ত বা মৃত জন্ত খাওয়া বৈধ হবে । কায়েদা নং-২৫: সংশয় সন্দেহের কারণে হাদ্দ (শরীআত নির্ধারিত শাস্তি) মাফ হয়ে যায়। এর উদাহরণ হলো, কোন ব্যক্তি কোন মহিলাকে স্ত্রী মনে করে সহবাস করলো, কিন্তু পরে দেখা গেলো সে তার স্ত্রী নয়, এক্ষেত্রে সন্দেহ থাকার কারণে তার ওপর হাদ্দ কায়েম হবে না। অনুরূপভাবে যেই বিবাহগুলো সঠিক হওয়ার বিষয়ে মতভেদ রয়েছে, যেমন মুতআ বিবাহ, অভিভাবক ও দুই সাক্ষ্য ছাড়াই বিবাহ, এই বিবাহপ্তলো সঠিক না হলেও যেহেতু এই বিষয়গ্ুলোতে মতভেদ রয়েছে তাই এই বিবাহের সাথে জড়িত পুরুষ ও মহিলার ওপর হাদ্দ কায়েম হবে না।

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।