৪৭ কায়েদা নং-১৯: এক ইজতিহাদের মাধ্যমে আরেক ইজতিহাদ ভঙ্গ হবে না। অর্থাৎ কোন মুজতাহিদ যদি কোন শারঈ ইজতেহাদী মাসআলাতে ইজতেহাদ করে তার ওপর আমল করেন । তারপর তার নিকটে অন্য বিষয় সঠিক বলে মনে হয়। তাহলে এমন ক্ষেত্রে তার প্রথম ইজতেহাদের ভিত্তিতে যে আমল করেছেন তা দ্বিতীয় ইজতেহাদের কারণে বাতিল হবে না, যদিও তিনি পরে দ্বিতীয় ইজতেহাদ অনুযায়ী আমল করবেন । অনুরূপভাবে সিদ্ধান্ত তার নিকটে সঠিক বলে মনে হলে, এই দ্বিতীয় ইজতেহাদের কারণে প্রথম ফায়সালাটি বাতিল হবে না। কায়েদা নং-২০: হারাম বিষয়ে নিয়ে যায় এমন যেসকল মাধ্যমগ্তলোকে হারাম করা হয়েছে সেগুলো প্রীধান্যযোগ্য মাসলাহাতের কারণে বৈধ হবে। এর উদাহরণ হলো, রেশমী কাপড়কে পুরুষদের জন্য হারাম করা হয়েছে হারামের রাস্তাকে বন্ধ করার জন্য, কিন্তু পুরুষদের জন্য প্রাধান্যযোগ্য মাসলাহাত ও প্রয়োজনে তা বৈধ করা হয়েছে। আবার মহিলাদের দিকে তাকানোকে হারাম করা হয়েছে, কিন্তু প্রয়োজনে ও প্রাধান্যযোগ্য মাসলাহাতের কারণে তাদের দিকে তাকানোকে বৈধ করা হয়েছে । আবার নিষিদ্ধ সময়ে নফল সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে, যাতে করে সুযের ইবাদতকারীদের সাথে সামঞ্জস্য না হয়ে যায়, কিন্তু প্রাধান্যযোগ্য মাসলাহাতের কারণে সেই সময়েও সালাত আদায় করাকে বৈধ করা হয়েছে। কায়েদা নং-২১: কোন সম্পদ বা কোন কিছুতে দুই ব্যক্তি যদি শরীক থাকে, আর তাদের একজনকে আরেকজনের সহমত হতে বাধ্য করা হবে। এর উদাহরণ হলো, দুই ব্যক্তির শরীকানাতে থাকা কোন বাগানের যদি দেয়াল ভেঙ্গে যায়, আর একজন সেই দেয়াল মেরামত করতে চায়, কিন্তু আরেকজন চায় না, তাহলে যে ব্যক্তি দেয়াল মেরামত করতে চায় না, তাকে মেরামত করাতে বাধ্য করা হবে৷ কেননা বাগানের দেয়াল মেরামত না করলে উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। তাই উভয়েরই দেয়াল মেরামত করার প্রয়োজন । সুতরাং যে ব্যক্তি মেরামত করতে চায় না তাকে বাধ্য করা হবে।
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।