৪৬ কায়েদা নং-১৬: যেসকল বিষয়গুলো ওয়াজিব নাকি হারাম এর কোনটিই বলা হয়নি, বরং শরীআত প্রণেতা নীরব থেকেছেন, সেগুলো মার্জনাপূর্ণ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সেগুলোতে ক্ষমা করেছেন। এটি একটি অনেক উপকারী কায়েদা । শরীআতের অনেক মাসআলা এর অন্তর্ভুক্ত হয়। খাবার পানীয়, পোশাক, চুক্তি, শর্তসহ যেগুলো হারাম হওয়ার বিষয়ে আল্লাহ ও তার রাসূল স্পষ্ট করে বলেননি, সেগুলোর আসল হলো জায়েয হওয়া । সেগুলো হারাম নয়। কায়েদা নং-১৭: কোন বিষয়ের মাধ্যমগ্ডলো সেই বিষয়ের বিধানেরই অন্তভুক্তি। অর্থাৎ কোন বিষয়ের হুকুম যেটি হবে তার মাধ্যমের হুকুমও সেটিই হবে । মূল বিষয় যদি ওয়াজিব হয় তাহলে তার মাধ্যমও ওয়াজিব হবে, মুল বিষয়টি মুস্তাহাব হলে তার মাধ্যমও মুস্তাহাব হবে, মূল বিষয়টি হারাম হলে তার মাধ্যমও হারাম হবে । সুতরাং যেটি ছাড়া কোন ওয়াজিব পূর্ণ হয় না সেটিও ওয়াজিব। যেটি ছাড়া কোন মুস্তাহাব পূর্ণ হয় না সেটিও মুস্তাহাব ৷ অনুরূপভাবে হারাম ও মাকরহের ক্ষেত্রেও একই বিধান। এর উদাহরণ হলো, মসজিদে জামেআতের সাথে সালাত আদায় করা ওয়াজিব । সুতরাং জামাআতে আসাও ওয়াজিব, হোক সেটি হেঁটে আসার মাধ্যমে বা বাহনে আসার মাধ্যমে । আবার মসজিদে নফল সালাত আদায় করতে যাওয়া মুস্তাহাব ৷ সুতরাং তার জন্য যাওয়াও মুস্তাহাব । অনুরূপভাবে কোন ব্যক্তির জীবিকা নির্বাহের জন্য বাড়ি থেকে বের হওয়া মুবাহ। সুতরাং এর মাধ্যমগ্ডলোও মুবাহ হবে। আবার মদ খাওয়া হারাম । কোন ব্যক্তি যদি মদ কিনতে যায়, তাহলে তার এই কিনতে যাওয়াটাও হারাম। কায়েদা নং-১৮: যেটি ছাড়া কোন ওয়াজিব বিধান পূর্ণ হয় না সেটি ওয়াজিব নয়। এটি আগের কায়েদারই একটি শাখাগত কায়েদা । আগের কায়েদা হলো, কোন বিধান ওয়াজিব হয়ে আছে। সেটি পালন করতে গেলে যেই মাধ্যমগ্তলো ছাড়া সেটি পালন করা যাবে না সেই মাধ্যমগ্তলোও ওয়াজিব । আর এই কায়েদা হলো, যেটি ছাড়া ওয়াজিব বিধানই পূর্ণ হয় না। যেমন, ওয়াজিবের শর্তসমূহ, তার কারণসমূহ ইত্যাদি । যেমন, কোন ব্যক্তির ওপর যাকাত ফরয হওয়ার জন্য এক বছর ধরে তার সম্পদ খরচ করা থেকে বিরত থাকা তার জন্য আবশ্যক নয় । বরং সে তার স্বাভাবিকভাবে খরচ করতে থাকবে, বছর শেষে তার নিকট নিসাব পরিমাণ সম্পদ থাকলে তখন সে যাকাত দিবে।
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।