ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৪৬৬ (৬) শুধু প্রথম তাকবীরের সময়ে দুই হাত উত্তোলন করা শরীআতসম্মত। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযা আদায়ে "আল্লাহু আকবার' বললেন এবং প্রথম তাকবীরেই শুধু হাত দুটোকে উঠালেন (রাফউল ইয়াদাইন করলেন) । ডান হাতকে তিনি বাম হাতের উপর রাখলেন । এই হাদীসটি হাসান লি গয়রিহী ।1৯২৯] শাইখ আলবানী রেহি) বলেন, প্রথম তাকবীর ছাড়া অন্য তাকবীরগুলোর সময়ে হাত উঠানো শরীআতসম্মত হওয়ার বিষয়ে কোন হাদীস আমরা পাইনি। সুতরাং আমরা এটিকে শরীআতসম্মত মনে করি না। এটিই হলো ইমাম আবু হানীফা (রহি)সহ অন্যান্যদের মত। আর এই মতটিই ইমাম শীওকানী রেহি)সহ আরো অন্যান্য মৃহাক্কিক পছন্দ করেছেন। আর ইবনু হাযম (রহি) (৫/১২৮) এই মতের দিকেই গিয়েছেন। তিনি বলেন, আর হাত উত্তোলনের বিষয়ে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন বর্ণনা আসেনি যেটি প্রমাণ করে যে, জানাযার সালাতে তিনি প্রথম তাকবীর ছাড়া অন্যান্য তাকবীরের সময়ে হাত উত্তোলন করেছেন ।1৯৩০] প্রাসঙ্গিক সংযোজন-৫৮: জানাযার সালাতে তাকবীরের সাথে হাত উত্তোলন করার বিধান। প্রথমত কথা হচ্ছে, ইবনে মুনযির রহিমাহুল্লাহ বলেন, মুসল্লীকে জানাযার সালাতের প্রথম তাকবীর দেয়ার সময় হাত উত্তোলন করতে হবে এ বিষয়ে সকাল বিদ্বান একমত । বাকি তাকবীরের সময় হাত উত্তোলন করতে হবে কিনা এ বিষয়ে তাদের মাঝে মতভেদ রয়েছে। প্রথম মত: জানাযার প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন করতে হবে । এটা অধিকাংশ বিদ্বানের মত । ইবনু উমার রদ্িইয়াল্লাহ আনহু থেকে এই মত বর্ণিত হয়েছে। দ্বিতীয় মত: শুধু প্রথম তাকবীরের সময় হাত উত্তোলন করতে হবে । এটা সুফিয়ান সাওরী, আসহাবে রায়, হাসান ইবনু সালেহ ও ইমাম মালেক রহিমাহুমুল্লাহ তাদের মত। প্রীধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত হচ্ছে দ্বিতীয় মত। ইবনু হাযম, শাওকানী, আলবানী ও মুকবিল রহিমাহুমুল্লাহ এই মতকে পছন্দ করেছেন। আলবানী রহিমাহুল্লাহ বলেন, প্রথম হাদীস পাইনি ।তাই আমরা মনে করি হাত উত্তোলন করা শরীআতসম্মত নয় । [৯২৯] তিরমিযী, হা/১০৭৭, দারাকুতনী, ২/৭৫, বাইহাকী, ৪/৩৮। [৯৩০] আহকামুল জানায়িয, ১৪৮ পৃ. ।

— পৃষ্ঠা ৪৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।