ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৪৬৫ তৃতীয় মত: তিন তাকবীর দিবে । এই মত বর্ণিত হয়েছে ইবনু আব্বাস, আনাস, জাবের ইবনু যায়েদ রদ্িইয়াল্লাহ আনহুম থেকে । বকর ইবনু আবিল্লাহ আল মুযানী রহিমাহুল্লাহ বলেন, তিন তাকবীরের কম ও সাত তাকবীরের বেশি দেয়া যাবে না। চতুর্থ মত: চার তাকবীরের কম ও সাত তাকবীরের বেশি দেয়া যাবে না। এখানে অবশ্য আরেকটা মত আছে যা ইবনে মুনষির রহিমাহুল্লাহ উল্লেখ করেন আর তা হচ্ছে আট তাকবীরের বেশি দেয়া যাবে না। প্রাধান্তযোগ্য মত: দলীলের আলোকে প্রাধান্যযোগ্য মত হচ্ছে চার তাকবীর দিবে । কারণ এ আলোকে কখনো কখনো পাঁচ তাকবীর দেয়াও জায়েয আছে। ওপরে বাকি যে মতগুলো বর্ণিত হয়েছে এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হাদীস আমি পাইনি । তবে সাহাবীদের থেকে বিশুদ্ধ সূত্রে আসার বর্ণিত হয়েছে । কেউ যদি কখনো কখনো এগ্ডলোর উপর আমল করে তাহলে কোনো সমস্যা নেই। কেউ করলে তা অস্বীকার করাও যাবে না। উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আল্লাহ তাআলা ভালো জানেন। (আওসাত ৫/৪২৯, মুগনী ২/৫১৪, মাজমু ৫/১৮৯, মাজমুউল ফাতাওয়া ২২/৭০)। মিসকুল খিতাম ২/১৭৮। প্রাসঙ্গিক সংযোজন-৫৭: জানাযার সালাতের রুকন সমূহ জানাযার সালাতের রুকন ছয়টি: ১. চার তাকবীরে সালাত আদায় করা তেবে পাঁচ তাকবীর দেয়া মুসতাহাব)। ২. সূরা আল-ফাতিহা পাঠ করা ৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা ৪. মৃতদের জন্য দুআ করা ৫. ডান দিকে সালাম ফেরানো (বাম দিকে সালাম ফেরানো মুসতাহাব)। ৬. দাঁড়িয়ে সালাত আদায় করা । কারণ এটি একটি ফরয সালাত এবং ফরয সালাতের সময় দাঁড়ানো ওয়াজিব, যেমনটি সালাতের বর্ণনাষয় উল্লেখ করা হয়েছে। আর এটা অধিকাংশ শাফেয়ী ও হাম্বলী মাযহাবের মত । ইবনে কুদামা, “আল-মুগনী” গ্রন্থে বলেছেন, আরোহণ অবস্থায় জানাযার সালাত আদায় করা জায়েয নয়; কেননা তাতে দাঁড়ানো ওয়াজিব তা ত্যাগ করে। আর এটি আবু হানিফা, শাফেয়ী এবং আবু সাওরের অভিমত । আর আমি এ বিষয়ে কোন মতভেদ জানি না। ফাতহুল আল্লাম ৩/৪৮৯।

— পৃষ্ঠা ৪৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।