৪৬৪ (৪) অথবা সাতটি তাকবীর দিবেন। আবু মুসা ইবনু আবিল্লপহ ইবনু যায়িদ (রহি) থেকে বর্ণিত । তিনি বলেন, (০ 9৩৩০ এ 2৫ চি এ এত এ ৬ আলী (রা) আবী কাতাদাহ (রা) এর জানাযার সালাত আদায় করলেন । এতে তিনি সাতটি তাকবীর দিলেন । আর তিনি ছিলেন বাদরী সাহাবী । এই বণনার সনদ সহীহ ॥৯২৭ (৫) অথবা নয়টি তাকবীর দিবেন । এর দলীল এই অধ্যায়ের ২৮ নম্বরে বর্ণিত হয়েছে ।৯২৮। প্রাসঙ্গিক সংযোজন-৫৬: জানাযার সালাতে তাকবীরের সংখ্যা প্রথম মত: চার তাকবীর দিবে । এর চেয়ে বেশিও দেয়া যাবে না এবং কমও দেয়া যাবে না। এটা অধিকাংশ আলেমের মত । এই মতের দলীল: আবু হুরায়রাহ (সস) হতে বর্ণিত, তিনি বলেন, বাদশা নাজ্জাশী যেদিন মৃত্যুবরণ করেন সেদিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে তার মৃত্যুর সংবাদ জানিয়ে দিলেন। অতঃপর, ঈদগাহে সাহাবীদেরকে নিয়ে কাতারবন্দী হয়ে চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন । [সহীহ বুখারী, হা/ ১৩৩৩, সহীহ মুসলিম, হা/৯৫১] ইবনু আব্বাস ৪স্ট) হতে বর্ণিত, লাশ দাফনের পরে সেই কবরকে সামনে করে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন । [সহীহ বুখারী, হা/১৩১৯, সহীহ মুসলিম, হা/৯৫৪] আবু হুরায়রাহ ও ইবনু আব্বাস (স্ঞ্ট) এই দু'জন সাহাবী ব্যতীত আরো সাহাবী থেকে এই সংক্রান্ত হাদীস বর্ণিত হয়েছে। দ্বিতীয় মত: পাঁচ তাকবীর দিবে । ইবনু মাসউদ ও যায়েদ ইনবু আরকাম রাদ্বিআল্লাহু আনহুমা থেকে এই মত বর্ণিত হয়েছে। এই মতের দলীল: মুসলিমে ভরত আরকাম রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, তিনি কোনো এক জানাযার সালাতে পাঁচ তাকবীর দেন। তারপর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাঁচ তাকবীর দেন। [৯২৭] তাহাবী, ১/২৮৭, বাইহাকী, ৪/৩৬। [৯২৮] চার তাকবীর বা পাঁচ তাকবীরের বেশি দেয়া বিশুদ্ধ নয়। ফাদ্বলু রব্বল বারীয়া ফি শারহিদ দুরারিল বাহিয়্যা পৃ. ১৪৬।
— পৃষ্ঠা ৪৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।