৪৫ শুয়ে আদায় করবে । আবার স্বাভাবিক অবস্থাতে শুকরের গোশত, রক্ত ও মৃত জন্ত খাওয়া হারাম । কিন্তু কেউ যদি নিরপায় হয়, তাহলে তখন তার জন্য সেগুলো খাওয়া জায়েয হবে । কায়েদা নং-১৪: সহজ উপায় দিয়ে কোন বিষয়ের সমাধা হলে কঠিনের দিকে যাওয়া যাবে না। এর উদাহরণ হলো, স্ত্রী স্বামীর অবাধ্য হলে, তাকে প্রথমে উপদেশ দিতে হবে, তাতে না হলে তার বিছানা ত্যাগ করতে হবে, তাতে না হলে তাদেরকে মৃদু প্রহার করতে হবে । আর তাতেও না হলে উভয়ের পরিবার থেকে একজন করে মীমাংসাকারী ডাকবে । অর্থাৎ এক্ষেত্রে প্রথমে সহজ উপায় দিয়ে শুরু করতে হবে, প্রথমে প্রহার করা দিয়ে শুরু করা যাবে না। কায়েদা নং-১৫: কাযা করা সঠিক সময়ে আদায় করার মতোই হবে। অর্থাৎ কোন ইবাদত তার নিধধারিত সময়ে আদায় করলে যেই পদ্ধতিতে আদায় করতে হয়, কোন ওজরের কারণে সেটি কাযা হলে সেই কাযা আদায়ও সেই একই পদ্ধতিতেই আদায় করতে হবে। কিন্ত এই কায়েদাটি সববিস্থাতে প্রযোজ্য নয়, কেননা কিছু বিষয়ে আমরা এর ব্যতিক্রম দেখতে পাবো । এর উদাহরণ হলো, কারো যদি কয়েক ওয়াক্ত সালাত কাযা হয়ে যায়, তাহলে সেই ঠিক তেমনই কাযা হওয়ার পরেও সেই সালাতগ্তলো ধারাবাহিকভাবেই আদায় করতে হবে। কেননা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দক যুদ্ধের দিনে আসরের সালাত কাযা হলে তিনি আগে আসর সালাত আদায় করলেন। তারপর মাগরিবের সালাত আদায় করলেন ॥৯] কিন্ত কিছু মাসআলাতে এর ব্যতিক্রম দেখা যায়। যেমন কোন ব্যক্তি যদি রামাযান মাসের সিয়াম পালন করতে না পারে, তাহলে পরবর্তীতে কাযা করার সময়ে কি তাকে পালন করা ফরয ছিল । উত্তর হলো, না, সিয়ামের কাযা ধারাবাহিকভাবে করতে হবে না। [৯] সহীহ বুখারী, হা/৫৯৬
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।