ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৪৫৮ এ 036 ৩৬৪০ ও লিও 6৮ এ 01 ০ ৬ 26 ৪ ৩4৫ পু এন জি? ৬০ এ এজি ও একজন গ্রাম্য ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাঁর উপর ঈমান আনলেন এবং তার অনুসরণ করলেন । অতঃপর বললেন যে, আমি আপনার সাথে হিজরতকারী অবস্থায় অবস্থান করব । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে কোন সাহাবীকে অসীয়ত করলেন । খায়বার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণীমত স্বরূপ কিছু বন্দী হস্তগত হলো । তিনি সেগুলো বন্টন করে দিলেন এবং এ গ্রাম্য সাহাবীকেও দিলেন। তার অংশ একজন সাহাবীকে দিলেন। তিনি অন্যান্য সাহাবীদের উট চরাতেন। যখন তিনি আসলেন সেগুলি তাকে দেয়া হলে তিনি জিজ্ঞাসা করলেন, এগ্ডলো কি? তারা বলেন, তোমার অংশ যা তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি সেগুলো নিলেন এবং সেগুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, এগ্ডলো কী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো আমি তোমার জন্য বন্টন করেছি। তখন তিনি বললেন, এ জন্য আমি আপনার অনুসরণ করিনি বরং এ জন্য আমি আপনার অনুসরণ করেছি, যেন এখানে আমি তীর গ্রহণ করতে পারি এবং সে স্বীয় গলদেশের প্রতি ইঙ্গিত করলো এবং শহীদ হতে পারি ও জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি বললেন, যদি তুমি আল্লাহ তা'আলাকে সত্য বলেই থাকো, তবে আল্লাহ তা'আলা তোমার সে আশা সত্য করে দেখাবেন । অল্প কিছুক্ষণ পরেই তিনি শক্রদের সাথে লড়াই করতে গেলেন। অতঃপর তাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আনা হলে দেখা গেল ঠিক এঁ স্থানেই তার বিদ্ধ ছিল যে দিকে তিনি ইঙ্গিত করেছিলেন । তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি সেই ব্যক্তি? সাহাবীগণ বললেন, হ্যাঁ । তিনি বললেন, সে আল্লাহ তা'আলাকে সত্য বলে বিশ্বাস করেছিল, আল্লাহ তা'আলাও তাকে সত্য সাব্যস্ত করে দিয়েছেন। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় জুববা দ্বারা কাফন দিলেন এবং তাকে সম্মুখে রেখে তার জানাযার সালাত আদায় করলেন । তার জানাযা সালাতে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা হলো, হে আল্লাহ! এ ব্যক্তি তোমার বান্দা সে তোমার রাস্তায় মুহাজির অবস্থায় বের হয়েছিল । এখন সে শাহাদাত প্রাপ্ত হয়েছে আমি তার জন্য সাক্ষী হয়ে রইলাম। এই হাদীসটি সহীহ ॥৯১ [৯১৪] মুসান্নাফে আব্দুর রাযযাক, হা/৯৫৯৭, নাসাঈ, ৪/৬০, শারহুল মাআনী, ১/২৯১।

— পৃষ্ঠা ৪৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।