ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

88 কায়েদা নং-১০: উপকার ভোগ করা দায় বহনের সাথে যুক্ত। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোন পশু বা অন্য কোন পণ্য রাখা বা ফিরিয়ে দেয়ার ইখতিয়ার নিয়ে ক্রয় করে নিজের নিকটে রাখে, তাহলে সে সেই পণ্য থেকে উপকৃত হতে পারবে । কেননা সেই পণ্যের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে তার দায়ভার ক্রেতার ওপরেই বর্তাবে, বিক্রেতার ওপর নয়। তারপর কোন কারণে যদি ক্রেতা সেই পণ্যটি ফিরিয়ে দেয়, তাহলে যেই কয়েকদিন পণ্য থেকে সে উপকৃত হয়েছে তার বিনিময়ে বিক্রেতাকে কিছু দিতে হবে না। এর উদাহরণ হলো, কোন ব্যক্তি একটি পশু রাখা বা ফিরিয়ে দেয়ার ইখতিয়ার নিয়ে কিনে এনে নিজের নিকটে কয়েকদিন রাখলো । কয়েকদিন পরে সেই পশুর কোন ত্রুটি দেখতে পেয়ে সে বিক্রেতার নিকটে ফিরিয়ে দিলো । এখন কয়েকদিন তার নিকটে রাখাতে সে পশুটি থেকে দুধ গ্রহণসহ যত উপকার লাভ করেছে এর বিনিময়ে বিক্রেতাকে কিছু দিতে হবে না। অনুরূপভাবে কেউ কোন দাস ক্রয় করার কয়েকদিন পরে সেই দাসকে ফিরিয়ে দিলে, তার থেকে যে উপকার ভোগ করেছে তার বিনিময়ে বিক্রেতাকে কিছু দিতে হবে না। কায়েদা নং-১১: 'খোদ্যদ্বব্যের বিনিময়ে) সমান সমান হওয়ার সম্পর্কে না জানাটা তার কমবেশি হওয়ার সম্পর্কে নিশ্চিতভাবে জানার মতোই । অর্থাৎ যদি এক স্তূপ খেজুরের বিনিময়ে আরেক স্তুপ খেজুর বিক্রি করা হয়, যেখানে দুই স্তপের কোনটির পরিমাণ সঠিকভাবে জানা নেই, তাহলে সেটি খেজুরের কম বেশি করে বিক্রি করার মতো । অর্থাৎ তাতে সুদ বলে গণ্য হবে। কেননা এগুলোর বিনিময়ের ক্ষেত্রে শর্ত হলো, সেগুলোর পরিমাণ সমান সমান ও নগদে হতে হবে। কায়েদা নং-১২: প্রতিটি হালাল জিনিসই পবিত্র, কিন্তু প্রতিটি পবিত্র জিনিসই হালাল নয়। এর উদাহরণ হলো, গরু, ছাগল, উটসহ যেগুলো খাওয়া হালাল সেগুলো সবই পবিত্র। অনুরূপভাবে সমুদ্রের মৃতজন্তও খাওয়া হালাল, তাই সেগুলোও পবিত্র । পক্ষান্তরে কিছু জন্ত রয়েছে পবিত্র কিন্তু সেগুলো খাওয়া হালাল নয়। যেমন বিড়াল পবিত্র, কিন্তু তা খাওয়া হালাল নয় । মশা, মাছি পবিত্র, কিন্তু সেগুলো খাওয়া হালাল নয় । কায়েদা নং- ১৩: অক্ষম হলে কোন ওয়াজিব আর ওয়াজিব থাকে না, আর জর্‌রী প্রয়োজন হলে কোন হারাম আর হারাম থাকে না। এর উদাহরণ হলো, ফরয সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়, কিন্ত কেউ যদি দাঁড়াতে সক্ষম না হয়, তাহলে তখন সে বসে আদায় করবে, আবার বসে আদায় করতেও সক্ষম না হলে

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।