৪৩ সালাত আদায়ের বিষয়টি ৷ যদি সক্ষমতা থাকে, তাহলে ফাসেক ও বিদাতী ইমামকে সরাতে হবে । আর যদি তাকে সরাতে গিয়ে বেশি ক্ষতি হওয়ার আশংকা থাকে, এমতাবস্থাতে সেই কাজ করা যাবে না বরং তখন তার পিছনেই সালাত আদায় করতে হবে। কায়েদা নং-৭: কল্যাণ আনয়নের চেয়ে ক্ষতি দূর করাকেই প্রাধান্য দিতে হবে। কোন বিষয়ে যদি কল্যাণ ও ক্ষতির পরিমাণ সমান হয় অথবা কল্যাণের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হয়, তাহলে ক্ষতি দূর করাকেই প্রাধান্য দিতে হবে । এর উদাহরণ হলো, মদ ও জুয়াতে উপকার ও ক্ষতি উভয়ই রয়েছে। কিন্তু যেহেতু এই দু'টিতে ক্ষতির পরিমাণ বেশি রয়েছে, তাই মদ ও জুয়াকে হারাম করা হয়েছে । আবার আল্লাহ ছাড়া অন্য বাতিল উপাস্যদেরকে গালি দেয়াতে উপকার রয়েছে। কিন্তু যেহেতু তাদেরকে গালি দিলে তাদের উপাস্যকে গালি দিতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে ইবরাহীম আলাইহিস সালামের ভিতের ওপর নিয়ে আসতে চেয়েছিলেন । কিন্তু এটি করলে যেহেতু নব্যমুসলিম হওয়া মানুষগ্ডলোর দ্বারা অনেক ক্ষতি হতে পারে, এই আশংকাতে তিনি সেটি করা থেকে বিরত থেকেছেন । কায়েদা নং-৮: অনুমতি দেয়া জিনিসে কোন ক্ষতি হলে তাতে কোন জামিনদারী নেই। অর্থাৎ কাউকে কোন কিছুর দায়িত্ব দেয়া হলে, সে যদি তাতে কোন ত্রুটি বা সীমালজ্বন না করার পরেও তাতে কোন ক্ষতি হয়ে যায়, তাহলে সে তার জামিনদার হবে না । এর উদাহরণ হলো, কোন ডাক্তারকে চিকিৎসা করার অনুমতি দেয়ার পর ডাক্তারের মাধ্যমে রোগীর কোন ক্ষতি হলে ডাক্তার কোন জামিনদার হবে না, যদি সে চিকিৎসাতে কোন ত্রুটি বা সীমালজ্বন না করে। অনুরূপভাবে কোন চোরের হাত কাটার পর, তা থেকে যদি তার কোন ক্ষতি হয়ে যায়, তাহলে তাতে কোন জামিনদারী নেই। কায়েদা নং-৯: প্রতিটি নাজাস বা অপবিত্র বস্তুই হারাম । কিন্তু প্রতিটি হারাম বন্তই নাজাস বা অপবিত্র নয়। এর উদাহরণ হলো, গাধার মল অপবিত্র, আবার তা খাওয়াও হারাম । পক্ষান্তরে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া হারাম, কিন্তু পেয়াজ অপবিভ্র নয় । মদ পান করা হারাম, কিন্তু সেটি অপবিত্র নয় । বিশ খাওয়া হারাম, কিন্তু তা অপবিত্র নয়।
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।