ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৪২ আর নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের । (সুরা আল বাকারা:২২৮) | তিনি আরো বলেন, ১১২৭১ ৩559 ৬8) £ ৯০১ এ আর পিতার দায়িত্ব হলো যথাবিধি সন্তানের মায়েদেরকে খাবার ও পোশাক প্রদান করা । সূরা আল বাকারা:২৩৩) | নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবাহকে বলেছিলেন, ন্যায়সংগতভাবে আবু সুফিয়ানের সম্পদ থেকে গ্রহণ করো যেটা তোমার আর তোমার সন্তানের জন্যে যথেষ্ট হবে 1৮ এই মূলনীতির কিছু উদাহরণ: ১. আল্লাহ তাআলা মানুষকে তার পরিবার পরিজনদের জন্য খরচ করার আদেশ করেছেন। কিন্তু তাতে কোন সীমা নিধরিণ করেননি । বরং ন্যায়সংগতভাবে খরচ করার কথা বলেছেন। এক্ষেত্রে প্রচলিত রীতির দিকেই ফিরে যেতে হবে । ২. কুরআন ও হাদীসের অনেক স্থানে সফরের কথা বলা হয়েছে, কিন্ত সফরের সীমা নিধরিণ করা হয়নি। সুতরাং এক্ষেত্রেও প্রচলিত রীতির দিকেই ফিরে যেতে হবে । প্রত্যেক অঞ্চলের লোকজন যেই দূরুত্বে যাওয়াকে সফর বলে গণ্য করে সেটিই সফর বলে গণ্য হবে । কায়েদা-৬: কল্যাণ আনয়নের জন্য ও ক্ষতি দূর করার জন্যই মূলত শরীআত এসেছে। সুতরাং যেই কাজে কোন কল্যাণ নেই অথবা ক্ষতি রয়েছে অথবা তুলনামূলক ক্ষতির পরিমাণই বেশি, শরীয়াতে এমন কাজের কোন বৈধতা দেয়া হয়নি । আর যেই কাজে কোন কল্যাণ রয়েছে অথবা তুলনামূলক কল্যাণের পরিমাণই বেশি, শরীয়াতে এমন প্রতিটি কাজের আদেশ করা হয়েছে । এমনকি যেই কাজে যত বেশি কল্যাণ রয়েছে সেটি তত তাগীদ দিয়ে আদেশ করা হয়েছে আর যেই কাজে যত বেশি ক্ষতি রয়েছে সেটি ততো তাগীদ দিয়ে নিষেধ করা হয়েছে। সুতরাং যেই সকল কাজে কোন কল্যাণ আসবে না বা ক্ষতি হবে এমন কাজ করা যাবে না । যেমন সৎকাজের আদেশ করা ও অসৎ কাজ থেকে নিষেধ করাতে শরীয়াতে আদেশ করা হয়েছে । কিন্তু সং কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়ে যদি কোন কল্যাণ না হয়ে ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশংকা থাকে, তাহলে তখন এমন কাজ করা আর জায়েয থাকবে না । এরই অন্তভুক্ত হলো, বিদাতী ও ফাসেক ইমামের পিছনে [৮] সহীহ বুখারী, হা/২২১১, সহীহ মুসলিম, হা/১৭১৪

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।