৪২৬ ৮. তাহিয়্যাতুল মাসজিদ। আবূ কাতাদাহ সুলামী (রা) হতে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু'রাকআত সালাত আদায় করে। এই হাদীসটি সহীহ |1৮০] প্রাসঙ্গিক সংযোজন-৫€: তাহিয়্যাতুল মাসজিদের বিধান প্রথম মত: তাহিয়্যাতুল মাসজিদ সুন্নাহ । এটা অধিকাংশ বিদ্বানের মত। ইবনু হাযম রহিমাহুল্লাহ এই মতকে পছন্দ করেছেন । হাফেজ ইবনু হাজার রহিমাহুল্লাহ বলেন, যে সকল বিদ্ধানের ফতোয়া গ্রহণযোগ্য তারা সকলে একমত তাহিয়্যাতুল মাসজিদের ব্যাপারে যে আদেশ বর্ণিত হয়েছে তা মুস্তাহাবের জন্য । ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, তাহিয়্যাতুল মাসজিদ মুস্তাহাব এব্যাপারে সকল বিদ্বান একমত । তাহিয়্যাতুল মাসজিদ না পড়ে বসাকে তারা মাকরূহ মনে করেন। এই মতের দলীল: ১. যে ব্যক্তি জুমার দিন মানুষের ঘাড় ডিঙ্গিয়ে আসছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “বসে যাও, তুমি তো মানুষকে কষ্ট দিচ্ছো”! এই দলীল গ্রহণযোগ্য নয়, কারণ সে সালাত পড়েনি এখানে এ কথা নেই। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীরা মসজিদে প্রবেশ করে বের হয়ে চলে আসতেন, কিন্তু সালাত পড়তেন না। দ্বিতীয় মত: তাহিয়্যাতুল মাসজিদ ওয়াজিব । ইবনু হাযম রহিমাহুল্লাহ ব্যতীত এটা দাউদ যাহিরী ও তার ছাত্রদের মত। ইমাম শাওকানী ও আমাদের শাইখ মুকবিল রহিমাহুমাল্লাহ এই মতকে পছন্দ করেন । এই মতের দলীল: লেখক আবু কাতাদা রহিমাহুল্লাহুর যে হাদীস উল্লেখ করেছেন তা এবং জাবের রাদ্ধিআল্লাহু আনহুর হাদীস, সেখানে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন খুতবা দেয়া অবস্থায় একলোক মসজিদে প্রবেশ করে । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “হে অমুক! তুমি কি সালাত পড়েছো”? সে বললো, না। তিনি বলেন, “দাঁড়িয়ে দু'রাকআত সালাত পড়ো” । সঠিকের নিকটবর্তী মত: সঠিকের নিকটবর্তী মত হচ্ছে ওয়াজিব । আল্লাহ ভালো জানেন। [৮৪০] সহীহ বুখারী, হা/৪৪৪, সহীহ মুসলিম, হা/৭১৪।
— صفحة ٤٢٧ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.