ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৪২১ “মসজিদের প্রতিবেশীদের মসজিদ ছাড়া সালাত হবে না” ।(ইরওয়াউল গালীর, হা/৪৯১, হাদীসটি দুবল) হাদীসটি যদি সহীহও ধরা হয় তাহলে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাফিয়ে কামাল, সিহহা উদ্দেশ্য নয় । তৃতীয় মত: জামাআতের সাথে সালাত ফরযে কিফায়া। এটা শাফেয়ী মাযহাবের বাহ্যিক মত । এ মতই ইমাম শাফেয়ীর পূবের অধিকাংশ ছাত্রের এবং এ মতই অধিকাংশ হানাফি ও মালেকীদের । চতুর্থ মত: জামাআতের সাথে সালাত পড়া সুন্নাতে মুয়াক্কাদা । জামাআত ছেড়ে দিলে গুনাহ হবে না। এই মতটি ইমাম আবু হানিফা ও ইমাম মালেক রহিমাহুমা থেকে বর্ণিত হয়েছে। এটা আরো বর্ণিত হয়েছে যায়েদ ইবনু সাবিত ও হুযাইফা রদিআল্লাহু আনহুমা থেকে। তাদের দলীল হচ্ছে লেখক এই অধ্যায়ে ইবনু উমার রাদ্বিআল্লাহু আনহুর হাদীস বর্ণনা করেছেন, “জামাআতের সাথে সালাত একাকী আদায় করার চেয়ে সাতাশ গুণ বেশি মযাদাপূর্ণ” ৷ আবু হুরায়রা রদ্বিইয়াল্লাহ আনহুর হাদীস, “জামাআতের সাথে সালাত পড়লে বাড়িতে ও বাজারে সালাত আদায়ের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়” । আবু হুরায়রা রাদিআল্লাহু আনহুর যে হাদীসে বাড়ি জ্বালিয়ে দেয়ার কথা বলা হয়েছে তারা এর দশটা উত্তর দিয়েছেন। হাফেজ ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ ফাতহুর বারীতে তা উল্লেখ করেছেন । কেউ জানতে চাইলে ফাতহুল বারীতে চলে যাও। প্রীধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত হচ্ছে প্রথম মত। কারণ এর দলীলগুলো শক্তিশালী । আর সে-ই মতটি হচ্ছে কেউ যদি ওজর ছাড়া জামাআতে না আসে তাহলে তার সালাত হয়ে যাবে, তবে সে গুনাহগার হবে । আল্লাহ ভালো জানেন। (মুগনী, ২/১৭৬, মাজমু, ৪/৮৭, শারহে মুসলিম, (৬৫১), মাজমুউল ফাতাওয়া, ২৩/২৩৯, ইবনু রজব, ৫/৪৫০, ফাতহুল বারী, ২/১২৬) | মিসকুল খিতাম ১/৩২৩। ২. মসজিদে মহিলাদের উপস্থিত হওয়ার বিধান এবং বাড়িতে তাদের সালাত আদায়ের ফযীলত ইবনু উমার (রা) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 522 ১৩ ১৩০ এ পে ০ ৬919 তোমাদের কারো স্ত্রী মসজিদে যাবার অনুমতি চাইলে সে যেন তাকে বাধা না দেয়। এই হাদীসটি সহীহ |1৮২৯] আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, [৮২৯] সহীহ বুখারী, হা/৫২৩৮, সহীহ মুসলিম, হা/৪৪২।

— পৃষ্ঠা ৪২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।