৪২০ ব্যক্তির চেয়ে অধিক, যে একাকী সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে । এই হাদীসটি সহীহ |1৮২৮. সুতরাং জামাআতে সালাত আদায় করা হলো, সুন্নাতে মুয়াক্কাদাহ, সবচেয়ে বড় ইসলামী নিদশনগ্তলোর অন্যতম এবং আল্লাহর নৈকট্য লাভের বড় একটি মাধ্যম | কেননা এই বিষয়ে একটু আগেই সহীহ হাদীসসমূহ বর্ণিত হলো । প্রাসঙ্গিক সংযোজন-৫৪: পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত সালাত জামাআতের সাথে পড়ার বিধান প্রথম মত: পুরুষের জন্য জামাআতের সাথে সালাত পড়া ফরযে আইন (অবশ্যই পড়তে হবে)। এটা আতা, আওযায়ী, আহমাদ, শাফেয়ী মাযহাবের একদল মুহাদ্দিস, যেমন: আবু সাওর, ইবনু খুযাইমা, ইবনূর মুনযির ও ইবনু হিব্বান রহিমাহুমুল্লাহ তাদের মত। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এই মতকে পছন্দ করেছেন। তাদের দলীল: আল্লাহর বানী, “তুমি তাদের মাঝে থাকলে তাদের নিয়ে সালাত পড়তে চাইলে তাদের মাঝে একদল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায়” । (সূরা আন নিসা ৪:১০২) তারা বলেন, জামাআতের সাথে সালাত যদি ওয়াজিব না হতো তাহলে অবশ্যই ভয়ের অবস্থায় জামাআতের সাথে সালাত না পড়ার অনুমোদন থাকতো | জামাআতের সাথে সালাত পড়া ওয়াজিব বিধায় এই অবস্থায়ও জামাআত বর্জন করা জায়েয নেই । অনুরূপভাবে লেখক যে তিনটি হাদীস উল্লেখ করেছেন সেগুলো তাদের দলীল। অন্ধ ব্যক্তির ঘটনার হাদীসে আছে, “তুমি কি আযান শুনতে পাও”? তিনি বলেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে সালাতে আসতে হবে”। কিছু বণনায় আছে, “তাহলে আমি তোমাকে অনুমতি দিতে পারছি না”। এই মতের প্রবক্তারা বলেন, ওজর ছাড়া কেউ যদি একাকি সালাত পড়ে তাহলে সালাত পুনরায় পড়া তার ওপর আবশ্যক নয়। দ্বিতীয় মত: জামাআতের সাথে সালাত পড়া ফরয । কেউ যদি ওজর ছাড়া জামাআত বর্জন করে তাহলে তাকে পুনরায় ওই সালাত পড়তে হবে । এটা যাহিরী ও হাম্বলীদের কতিপয় বিদ্বানের মত। তাদের মাঝে আছেন, আবুল হাসান তামীমী ও ইবনু আকীল । এই মতের দলীল: আবু হুরায়রা রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, যা পূর্বে গত হয়েছে সেখানে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংকল্প করেছেন, যারা জামাআতে আসবে না তাদের বাড়ি জ্বালিয়ে দিবেন। ইবনু আব্বাস রাদ্বিআল্লাহু আনহুর হাদীস, “যে ব্যক্তি আযান শুনেও সালাতের জন্য আসবে না তার সালাত হবে না। তবে ওজর থাকলে ভিন্ন কথা” ।(ইবনু মাজাহ, হা/৭৯৩, হাদীসটি মাওকুফ হিসেবে সহীহ) [৮২৮] সহীহ বুখারী, হা/৬৫১, সহীহ মুসলিম, হা/৬৬২।
— পৃষ্ঠা ৪২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।