৩৯ এই মূলনীতির কিছু শাখাগত মাসআলা, বিভিন্ন হাদ্দ (শরীআত নির্ধারিত শাস্তি) শরীআতসম্মত করা, অন্য কারো সম্পদের জামানত দেয়া, দু'টি ক্ষতির মধ্যে অপেক্ষাকৃত কম ক্ষতির কাজটি করা, কোন প্রতিবেশীর কষ্ট হয়, এমন কোন কাজ করা থেকে অপর প্রতিবেশীকে নিষেধ করা । শাইখ আব্দুল ওয়াহাব খিলাফ (রহি) তার “ইলমু উসুলিল ফিকহ" (১৯৪) কিতাবে বলেন, ১. শরীআতগতভাবে ক্ষতিকে দূর করতে হবে: যেমন, অংশীদার অথবা প্রতিবেশীর জন্য শুফআর বিধান রাখা, কোন ক্রুটির কারণে কোন পণ্য ফিরিয়ে দেয়াতে ক্রেতার ইখতিয়ার রাখাসহ সকল ধরনের ইখতিয়ারের বিধান, রোগ থেকে প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা, ক্ষতিকর প্রাণী হত্যা করা, বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন হাদ্দ (শরীআত নিরধারিত শাস্তি), তাযীর (সংশোধনীমূলক শাস্তি), ও কাফফারার বিধান রাখা । ২. কোন ক্ষতি করার মাধ্যমে ক্ষতিকে দূর করা যাবে না: যেমন, কোন মানুষের জন্য অন্যের জমি ডুবিয়ে নিজের জমি ডুবা থেকে বাঁচানো জায়েয নয় । আবার অন্যের সম্পদ নষ্ট করে নিজের সম্পদ রক্ষা করা জায়েয নয়। ৩. ব্যাপক ক্ষতিকে দূর করার জন্য নিদিষ্ট কোন ক্ষতিকে মেনে নিতে হবে: যেমন, মানুষের চোরের হাত কাটা। ৪. দু'টি ক্ষতির মধ্যে অপেক্ষাকৃত কম ক্ষতির কাজটি করা: কোন ব্যক্তি যদি মৃত জন্ত খেতে বা অন্যের সম্পদ নিতে নিরূপায় হয়ে পড়ে, তাহলে সে তা নিতে পারবে, কোন অসুস্থ ব্যক্তি যদি সালাতের জন্য পবিত্রতা অর্জন করতে বা সতর ঢাকতে বা কিবলামুখী হতে সক্ষম না হয়, তাহলে যেভাবে তার জন্য সম্ভব হয়, সেভাবেই সে সালাত আদায় করবে । কোন স্বামী যদি তার স্ত্রী ও সন্তান সন্ততির ব্যয়ভার বহন করতে টালবাহানা করে, কোন নিকটাত্রীয় যাবে। ৫. উপকার আনয়নের চেয়ে ক্ষতি দূর করাকে অগ্রাধিকার দিতে হবে: এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 254525154০০ ড5 ৭৬ 2০৫৮৫ আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করেছি, তা থেকে বিরত থাকো, আর তোমাদেরকে যা আদেশ করেছি, তা যথাসম্ভব পালন করো ॥৬| পা [৬] সহীহ বুখারী, হা/৭২৮৮, সহীহ মুসলিম, হা/১৩৩৭।
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।