ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৯২ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমার এবং উসমান (রা) এর সঙ্গে সালাতে উপস্থিত হয়েছি। তারা সকলেই খুতবার আগে সালাত আদায় করতেন । এই হাদীসটি সহীহ ৯ ইবনু উমার (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এ) 03 ক 30০ সে ঝ। ৩০০ ১ ৪ গাও এত ঝ। এ | 45 ৩৫ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমার (রা) উভয় ঈদের সালাত খুতবার আগে আদায় করতেন । এই হাদীসটি সহীহ |৭৬০]1 প্রাসঙ্গিক সংযৌজন-৫৩: ঈদের সালাতের খুতবা একটি নাকি দু'টি? প্রথম মত: ঈদের সালাতের খুতবা দু'টি । এটা অধিকাংশ বিদ্বানের মত। ইবনু হাযম রহিমাহুল্লাহ বলেন, এই ব্যাপারে বিদ্বানদের মাঝে কোনো মতভেদ নেই। তাদের দলীল: ইবনু আব্বাস, সাদ ইবনু আবী ওয়াকান্কাস ও জাবের রাদিআল্লাহু আনহুম এবং উবাইদুল্লাহ ইবনু উতবা রহিমানুল্লাহ এর মুরসাল হাদীস, সেখানে আছে, ঈদের সালাতের খুতবা দু'টি । এই দুই খুতবার মাঝে বসে পাথক্য সৃষ্টি করতে হবে। কিন্তু এই হাদীসপ্তলো একটাও বিশুদ্ধ নয়। দ্বিতীয় মত: ঈদের সালাতের খুতবা একটি । এটা শাইখ আলবানী, আমাদের শাইখ মুকবিল ও ইয়াহইয়া আল হাজুরী রহিমাহুমুল্লাহ তাদের মত। তাদের দলীল: বিশুদ্ধ দলীল দ্বারা প্রমাণিত ঈদের সালাতের খুতবা একটি । এর মাঝে উল্লেখযোগ্য দলীল হলো লেখক ইবনু উমার রদিইয়াল্লাহ আনহু থেকে যে হাদীস উল্লেখ করেছেন তা। সঠিকের নিকটবর্তী মত: বিশুদ্ধ দলীলের আলোকে সঠিকের নিকটবর্তী মত হচ্ছে ঈদের সালাতের খুতবা একটি । দলীলের মাঝে আরো উল্লেখিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে এসে তাদের ওয়াজ নসিহত করতেন। এই দলীল প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে নারীদের বিশেষ উপদেশ দিতেন। এই মাসালার পরেই এর আলোচনা আসছে । এই দলীলটা পূর্বে বর্ণিত অধিকাংশ বিদ্বান যে দলীল দিয়েছেন, “ঈদের সালাতের খুতবা দু'টি | এই দুই খুতবার মাঝে বসে পাথব্য সৃষ্টি করতে হবে। এই দুই খুতবা ব্যতীত নারীদের বিশেষ উপদেশ দিতে হবে” এর সাথে সাংঘষিক নয়। আল্লাহ তাআলা ভালো জানেন । (আওসাত ৪/২৮৬, মুগনী ২৩৮৪, মাজমু ৫/২৮, যাদুল মাআদ ১/৪৪৭, সুবুলুস সালাম ২/১৪৫) ৷ মিসকুল খিতাম ২/৯৬। [৭৫৯] সহীহ বুখারী, হা/৯৬২, সহীহ মুসলিম, হা/৮৮৪। [৭৬০] সহীহ বুখারী, হা/৯৬৩, সহীহ মুসলিম, হা/৮৮৮।

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।