ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

৩৯০ (১/১৮০) কিতাবে ও মুসান্নাফে আব্দুর রাযযাক (৩/২৯২) কিতাবে সহীহ সানাদে বর্ণিত হয়েছে। আবার তাদের কেউ কেউ বলেছেন যে, তাকবীরে তাহরীমাকে সাত তাকবীরের মধ্যে গণ্য করা হবে না (অর্থাৎ তাকবীরে তাহরীমা ছাড়াই সাত তাকবীর দিবে) । এই মত দিয়েছেন ইমাম শাফেয়ী, লাইস এবং আওযায়ী রহিমাহুমুল্লাহ। আমি (লেখক) বলছি, এই বিষয়ের হাদীসে দু”টিরই সম্ভাবনা রয়েছে । আর ইবনু আব্বাস রহিমাহুল্লাহ এবং ইমাম ইবনু বায রহিমাহুল্লাহ। আমার (লেখকের) নিকট সঠিক মনে হয় যে, তাকবীরে তাহরীমা এই সাত তাকবীরের অন্তভৃক্ত হবে না (অর্থাৎ তাকবীরে তাহরীমা বাদেই সাত তাকবীর দিবে)। কেননা এই বিষয়ে বর্ণিত হাদীসগুলোতে বাহ্যিকভাবে তাকবীরে তাহরীমা বাদেই অন্য তাকবীরের কথা বলা হয়েছে। দ্বিতীয় মত: প্রথম রাকআতে পাঁচ তাকবীর দিতে হবে, এর মধ্যে তাকবীরে তাহরীমা ও রুকুর তাকবীরও অন্তর্ভুক্ত থাকবে । অর্থাৎ চার তাকবীর দিয়ে কিরাআত শুরু করবে । আর দ্বিতীয় রাকআতে প্রথমে কিরাআত করা শুরু করবে, তারপর রুকুর তাকবীর দিয়ে চার তাকবীর দিবে । এই মতটি ইবনু মাসউদ রাছিয়াল্লাহ আনহু থেকে সহীহভাবে প্রমাণিত হয়েছে। এছাড়াও এক বণ্ণনাতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে প্রমাণিত হয়েছে। এছাড়াও ইবনু মাসউদ রাছিয়াল্লাহ আনহু থেকে সহীহভাবে প্রমাণিত হয়েছে যে, তিনি হুযাইফাহ এবং আবু মুসা রাছিয়াল্লাহ আনহুমার উপস্থিতিতে এমন ফাতওয়া দিয়েছেন, যেমনটি আল আওসাত (৪/২৭৫) কিতাবে বর্ণিত হয়েছে। এছাড়াও এমন মত দিয়েছেন নাখঈ, সুফিয়ান সাওরী এবং কুফাবাসীগণ (দেখুন, আল আওসাত, ৪২৭৩, আল মুগনী, ৩/২৭২) | ৭৫৬] প্রাসঙ্গিক সংযোজন-৫২: ঈদের সালাতে অতিরিক্ত তাকবীরের সাথে হাত উত্তোলন করার বিধান অতিরিক্ত তাকবীরের সাথে হাত উত্তোলন করার যেসব হাদীস এসেছে তার কোনটাই সাব্যস্ত নয়। সাহাবীদের থেকে যেসব আসার এসেছে সেগুলোও সাব্যস্ত নয়। তাই দলীলের আলোকে তাকবীরে তাহরীমা ছাড়া হাত ইন্তোলন করবে না । আর দলীল না থাকার কারণে অতিরিক্ত তাকবীরের সময় হাত উত্তোলনও করবে না। অতিরিক্ত তাকবীরে হাত উত্তোলন [৭৫৬] ফাতহুল “আল্লাম ফি দিরাসাতি আহাদিসী বুলুগিল মারাম- মুহাম্মাদ ইবনে আলী ইবনে হিযাম আল ফাদ্বলী আল “বাদানী ৩/৩১০।

— পৃষ্ঠা ৩৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।