৩৮ অনুরূপভাবে মুসাফির ব্যক্তির যেহেতু কষ্টে পড়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু তার জন্য কসর মোজার ওপরে তিনদিন তিনরাত মাসাহ করা এবং জুমআ ও জামাআত ছাড়ার বিধান দেয়া হয়েছে। ইস্তেনজা না করে টিলা কুলুপ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। সামান্য পরিমাণ অপবিত্র, যেগ্তলো থেকে বেঁচে থাকা কষ্টকর, সেগুলো মাফ করা হয়েছে। যেই ছেলে সন্তান এখনো খাবার খায় না, তার প্রস্রাবের ওপর পানি ছিটানোর বিধান দেয়া হয়েছে। কোন মহিলাকে দেখা ছাড়াও তাকে বিবাহ করাকে জায়েয করা হয়েছে । আবার স্বাধীনা মহিলাকে বিবাহ করার সামর্থ না থাকলে এবং নিজের চরিত্র ঠিক রাখার বিষয়ে আশংকা তালাককে শরীআতসম্মত করা হয়েছে । কেননা স্বামী ও স্ত্রী যদি একে অপরকে ঘৃণা করা সত্বেও সেই বিবাহ বন্ধনেই থাকতে হতো, তালাকের ব্যবস্থা না থাকতো, তাহলে সেটি তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেতো। আরায়ার কেনা বেচাকে জায়েয করা । আরায়া হলো, শুকনো খেজুরের বিনিময়ে গাছের তাজা খেজুর ক্রয় করা । স্বাভাবিকভাবে শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুরের কেনাবেচা করা হারাম। কিন্তু এটিতে মানুষের অনেক প্রয়োজন থাকার কারণে শরীয়াতে এটিকে বৈধতা দেয়া হয়েছে। কায়েদা নং-৪: ক্ষতি অবশ্যই দূর করতে হবে। এই মূলনীতির দলীল হলো নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যাতে তিনি বলেছেন, 79৮ ২6 উদ্দেশ্য প্রণোদিতভাবে বা উদ্দেশ্যহীনভাবে কাকেও কোন রকম কষ্ট দেয়া বৈধ নয় ॥৫ যাহোক অন্যায় ভাবে কারো কোন ক্ষতি করা হারাম । কিন্তু যদি বৈধভাবে কারো কোন ক্ষতি করা হয়, তাহলে সেটি হারাম নয়। যেমন কেউ আল্লাহর দেয়া হাদ্দে সীমালজ্ঘন করলে, তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তি দেয়া। অথবা কেউ কারো ওপর জুলুম করলে, মালুম যদি ন্যায়সংগত তার বিনিময় চায় । [৫] সহীহ লি গাইরিহী: ইবনে মাজাহ, হা/২৩৪১, মুসনাদে আহমাদ-১/৩১৩।
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।