৩৮৬ অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত পড়ুন ও কুরবানী করুন (সূরা কাউসার ১০৮২) । এ আয়াতে আদশে সূচক শব্দ ব্যবহার করা হয়েছে যা দ্বারা ওয়াজিব হওয়া বুঝায় । আল্লাহ তা'আলা আরো বলেন, (635 6 ৩৩ &01124 আর মহান আল্লাহ তোমাদেরকে যে সঠিক পথ দেখিয়েছেন এজন্য তার বড়ত্ব ঘোষণা করবে (সূরা আল বাকারা ২:১৮৫)। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বাদাই দুই ঈদের সালাত আদায় করেছেন। আর কোন ঈদেই এ সালাত ত্যাগ করেননি । পরবতীতে মুসলিম জনগণ ও খলীফাগণ সর্বদা এ সালাত আদায় করেছেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকজনকে এ সালাতের জন্য ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি মহিলাদেরকেও, তাদের মধ্যে যারা পর্দানশীল ও খতুবতী তাদেরকেও এ নির্দেশ দিয়েছেন। আর খতুবতী মহিলাগণ সালাত আদায়কালে ঈদগাহ হতে দূরে থাকবেন । এমনকি যে সব মহিলার লম্বা চাদর কিংবা বোরখা নেই তাদেরকে অন্য মহিলার বোরখা বা চাদরে জড়িয়ে আসতে বলা হয়েছে ।%5 দ্বিতীয় অভিমত: ঈদের সালাত ওয়াজীবে কিফায়াহ। যদি মুসলিম জনগণের কতিপয় লোক আদায় করে তাহলে সকলের জন্য আদায় করা হয়। আর এটা হাম্বলী ও কতিপয় শাফেয়ী বিদ্বানের অভিমত 1 তাদের দলীল প্রথম অভিমত পোষণকারীদের প্রদত্ত দলীলসমূহ ৷ তবে তারা বলেছেন, ঈদের সালাত ফরযে আইন নয়। কারণ এর জন্য আযান বৈধ নয়। সুতরাং এটা ফরযে আইন সালাত নয়। বরং তা জানাযার সালাতের ন্যায় ফরযে কিফায়াহ। আর যদি ফরযই হতো তাহলে এর জন্য খুতবা দেয়া আবশ্যক হতো এবং জুমআর খুতবার ন্যায় তা শ্রবণ করা ফরয হয়ে যেত। তৃতীয় অভিমত: ঈদের সালাত সুন্নাতে মুআকাদাহ, ওয়াজিব নয়। এটা ইমাম মালিক, শাফেয়ী ও তাদের অনুসারী অধিকাংশ বিদ্বানের অভিমত 1০৬ নাবী জনৈক বেদুঈন লোককে বলেছেন যখন পাচ ওয়াক্ত সালাতের আলোচনা হয়েছিল । তখন এ ব্যক্তি বল, এ সালাতসমূহ ব্যতীত অন্য কোন সালাত আদায় করা আমার জন্য কী আবশ্যক । তিনি বললেন: না। তবে তুমি অতিরিক্ত কিছু সালাত আদায় করলে করতে পারো 11৭5৭ [৭88] সহীহ বুখারী হা/৯৭৪, ৯৮০-৯৮১। [৭8৫] আল মুগনী ২/৩০৪, কাশফুল কান্না ২/৫০, মাজনূ ৫/২। [৭৪৬] মাজমূ' (৫/২), সহীহ ফিকহুস সুন্নাহ, ফিকহুস সুন্নাহ, মাওসূআতুল ফিকহিল ইসলামী । [৭৪৭] সহীহ: ইতিপূর্বে একাধিকবার এ হাদীস বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।